ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন উপলক্ষে এক সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো। প্রতি বছরের ন্যায় এ বছরও আশ্রমিক শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ…
ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন উপলক্ষে এক সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো। প্রতি বছরের ন্যায় এ বছরও আশ্রমিক শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আবৃত্তি, গান এবং নৃত্যের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের দীর্ঘ কর্মজীবনের ধারা তুলে ধরা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান এবং আবৃত্তি পরিবেশন করে আশ্রমিক শিশুরা। তাছাড়া তার গানের উপর নৃত্য পরিবেশন করে এবং আশ্রমিক শিশুরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে বক্তব্য পরিবেশন করে। আশ্রমের অনেক শুভানাধ্যায়ী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আশ্রমের কর্ণধার তথা বলরাম করন তার ছোট্ট বক্তব্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেন এবং শিশুদের উদ্দেশ্যে তিনি জানান তিনি কত কষ্টে বড় হয়ে উঠেছেন এবং তার পরিব্যাপ্তি বিশ্বজুড়ে কতটা তা উল্লেখ করেন। তার ভাবধারাকে বজায় রেখে আগামী দিনে শিশুদের এগিয়ে যাওয়ার কথা বলেন।

No comments