সোমবার পুকুরে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালিকা শিশু কন্যা। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত ডি শিবরাম নগর গ্রামে পুকুরে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালিকা শিশু কন্যা। এমন মর্মান্তিক ঘটনা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। …
সোমবার পুকুরে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালিকা শিশু কন্যা। পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত ডি শিবরাম নগর গ্রামে পুকুরে জলে ডুবে মৃত্যু হল দুই নাবালিকা শিশু কন্যা। এমন মর্মান্তিক ঘটনা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এক শিশু ৯ বছর বয়স,ঐন্দ্রিলা দেড়ে। অন্যজন ঐশী দাস ৭ বছর বয়স ।
জানা যায়, মহিষাদল থানা এলাকা রঙ্গীবসান গ্রামের ঐন্দ্রিলা দেড়ে, বয়স ৯, পিতা পলাশ দেড়ে । স্কুলের গরমের ছুটি থাকায় সুতাহাটা থানার অন্তর্গত ডি শিবরামনগর এলাকায় আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছিল। প্রচন্ড তাপদাহে বাড়ির ভিতরেই যখন সকলে, ছোট্ট দুজন শিশু ঐন্দ্রিলা এবং ঐশী খেলা করছিল পুকুর ধারে। ঐশী দাস বয়স ৭, পিতা তাপস দাস ,সুতাহাটা থানা এলাকা ডি শিবরাম নগর এলাকায় বাড়ি। প্রাথমিক অনুমান , খেলার বল কুড়াতে গিয়ে ঐশী দাস পুকুরে পড়ে ডুবে যেতে থাকে। তাকে উদ্ধার করতে পুকুরে নাবে ঐন্দ্রিলা। বাড়ির পরিবারের অসতর্কতায় ও সাঁতার না জানার জন্য দুজনেই পুকুরের জলে তলিয়ে যায়। পরিবারে লোকেরা খুঁজে না পেয়ে পুকুর তল্লাশি করে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুকুর থেকেই। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। একই সঙ্গে দুই নাবালিকা শিশু কন্যার মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

No comments