Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে হেঁড়িয়াতে মিছিল ও পথ অবরোধ

কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়াতে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। কাশ্মীরের বুকে পর্যটকদের উপর নির্মম ও নৃশংস ঘটনার তীব্র ধিক্কার এবং প্রতিবাদের প…

 


কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়াতে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ প্রতিবাদ মিছিল ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। 

কাশ্মীরের বুকে পর্যটকদের উপর নির্মম ও নৃশংস ঘটনার তীব্র ধিক্কার এবং প্রতিবাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার প্রতিবাদে হেঁড়িয়ায় বিক্ষোভ মিছিল ও পথ অবরোধে সামিল হয় হিন্দু পরিষদ ও হিন্দুত্ববাদী বিভিন্ন শাখা সংগঠন। দীঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের হেঁড়িয়ায় বোগা রোডে ইলেকট্রিক অফিস থেকে মাধাখালি রোডে স্কুল গেট পর্যন্ত মিছিল করে চৌরাস্তার মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে লাথি মেরে জুতো মেরে এবং জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুলে লাথি মেরে জুতো মেরে এবং জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। প্রায় ২০০০ জন হেঁড়িয়ায় চৌরাস্তার মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ মিছিলে সামিল হয় হিন্দু পরিষদ। উপস্থিত ছিলেন কাঁথি জেলা দক্ষিণবঙ্গ প্রান্ত বজরঙ্গ দল সহ সংযোজক নান্টু খালুয়া, কাঁথি জেলা সহ সম্পাদক সৃজিত মাইতি কাঁথি জেলা সম্পাদক সুকুমার জানা, কাঁথি বজরঙ্গ দল সংযোজক কল্লোল মণ্ডল, আইনি উপদেষ্টা বিশ্ব হিন্দু পরিষদ দীনেশ পানিগ্রাহী, তাম্রলিপ্ত জেলা বজরঙ্গ সহ সংযোজক চন্দন দাস, তাম্রলিপ্ত জেলা সম্পাদক সত্যজিৎ বাঙাল, তাম্রলিপ্ত জেলা বল উপাসনা ওঙ্কার মণ্ডল, তাম্রলিপ্ত জেলা মিলন কেন্দ্র শ্যামসুন্দর দাস অধিকারী প্রমুখ।

No comments