পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিজেপির বড়সড় ভাঙ্গন।বিজেপির বিধায়ক তাপসী মন্ডল তৃণমূলে যোগদানের পর প্রায় এক হাজার কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করল । হলদিয়ায় তৃণমূল কংগ্রেসে সম্প্রীতি সভায় বিভিন্ন দল থেকে ৮৩৩ জন তৃণমূল কংগ্রেসে য…
পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিজেপির বড়সড় ভাঙ্গন।বিজেপির বিধায়ক তাপসী মন্ডল তৃণমূলে যোগদানের পর প্রায় এক হাজার কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করল । হলদিয়ায় তৃণমূল কংগ্রেসে সম্প্রীতি সভায় বিভিন্ন দল থেকে ৮৩৩ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করে । শুধু নন্দীগ্রাম থেকে ১০০কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করে । শুভেন্দু অধিকারী কে কড়া ভাষায় আক্রমণ করেন তন্ময় ঘোষ ।তৃণমূল কংগ্রেসের তন্ময় ঘোষ তাপসী মন্ডল অন্যান্য নেতৃত্বরা যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেয় ।তৃণমূল কংগ্রেসের ডাকে হলদিয়ায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি সভা ।তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের আয়োজনে হলদিয়ার দুর্গাচক কলোনী বাজারে সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সম্প্রীতি সভা ।কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদে মিছিল করা হয় ।সম্প্রীতি মঞ্চে শহীদ বেদীতে মাল্যদান করা হয় ।
উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ , হলদিয়া বিধানসভার বিধায়িকা তাপসী মন্ডল ,তমলুক সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি ,নন্দকুমারের বিধায়ক সুকুমার দে ,মহিষাদল এর বিধায়ক তিলক চক্রবর্তী ,চিত্ত মাইতি ,শ্যামল মাইতি,চন্দন দে, শিবনাথ সরকার ,মিলন মন্ডল ,হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সাধন জানা,শেখ সুফিয়ান প্রমূখ ।

No comments