হলদিয়া শিল্পাঞ্চলএর বিভিন্ন কারখানার সমস্যা দূরীকরণে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো হলদিয়ার দুর্গাচকে কুমার চন্দ্র জানা অডিটরিয়ামে। হলদিয়া শিল্পাঞ্চল এর প্রায় 50 এর মত বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন…
হলদিয়া শিল্পাঞ্চলএর বিভিন্ন কারখানার সমস্যা দূরীকরণে একটি রিভিউ মিটিং অনুষ্ঠিত হলো হলদিয়ার দুর্গাচকে কুমার চন্দ্র জানা অডিটরিয়ামে।
হলদিয়া শিল্পাঞ্চল এর প্রায় 50 এর মত বিভিন্ন কারখানার কর্তৃপক্ষ উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরেন। রিভিউ মিটিং এ মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, জেলা পুলিশ সুপার অমরনাথ কে, হলদিয়া মহকুমাশাসক, হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, হলদিয়া উন্নয়ন পর্ষদএর সিইও হরিশংকর পানিক্কর, হলদিয়া মহকুমা পুলিশ অফিসার রহুল পান্ডে, অ্যাডিশনাল এসপি শ্রদ্ধা পান্ডে, হলদিয়া পৌরসভার পৌরপ্রধান সুধাংশু মন্ডল। জেলাশাসক পূর্ণেন্দু মাঝে বলেন, কারখানার শিল্পপতিদের বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করার জন্য বহুদিন ঘুরাঘুরি করতে হয়, তাই এবার থেকে সিঙ্গেল উইন্ডো করার সিস্টেম করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
পলিউশন কন্ট্রোল বোর্ড এর আধিকারিককে ধমক জেলাশাসক পূর্ণেন্দু মাজি
মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার মঞ্জুশ্রীর কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামে বিভিন্ন কোম্পানির আধিকারিকদের সাথে সরকারি আধিকারিকদের একটি মিটিং হয় কোম্পানির সুবিধা অসুবিধা নিয়ে,সেখানে উঠে আসে বিভিন্ন তথ্য। হলদিয়ার লালবাবার এক আধিকারিক অভিযোগ জানান সিওডি না হওয়ার কারণে শ্রমিকরা কাজ করতে চাইছেন না,এতে কোম্পানির উৎপাদন প্রায় ৩০ শতাংশ কমে গিয়েছে,আর এক কোম্পানির আধিকারিক জানান হলদিয়া শিল্পাঞ্চলে বিগত ১০ বছর ধরে নতুন শিল্প আসেনি পলিউশন কন্ট্রোল বোর্ডের ছাড়পত্র না পাওয়ার কারণে।আর এক কোম্পানির আধিকারিকের অভিযোগ এর ভিত্তিতে পলিউশন কন্ট্রোল বোর্ডের এক আধিকারিককে জেলাশাসকের ধমকের মুখে পড়তে হয়।জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান এবার থেকে প্রত্যেক মাসে একটি করে মিটিং হবে এই নিয়ে।

No comments