Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সরকারি বনসৃজনের গাছ কেটে বিক্রি করে দেয়ার অভিযোগ উঠল ব্লকের যুব তৃণমূলের বাবার বিরুদ্ধে

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েতের পঁচেট দক্ষিণ পাড়া এলাকার।পঁচেট অঞ্চল তৃণমূলের সভাপতি নীলমাধব দাস অধিকারী-র অভিযোগ, ছেলে সুরজিৎ মাইতি পটাশপুর ২ ব্লকের যুব তৃনমূলের নেতা। তাই ছেলে  তৃণমূলের যুব সভাপত…

 


পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েতের পঁচেট দক্ষিণ পাড়া এলাকার।

পঁচেট অঞ্চল তৃণমূলের সভাপতি নীলমাধব দাস অধিকারী-র অভিযোগ, ছেলে সুরজিৎ মাইতি পটাশপুর ২ ব্লকের যুব তৃনমূলের নেতা। তাই ছেলে  তৃণমূলের যুব সভাপতি হওয়ায় বাবা (মনোজ মাইতি) প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সরকারি বনসৃজনের গাছ কেটে বিক্রি করেছেন। অবৈধভাবে সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগে যুব সভাপতির বাবার বিরুদ্ধে এগরা মহকুমা শাসকে ও ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন অঞ্চল তৃণমূল সভাপতি নীলমাধব দাস অধিকার।

বাইট-(১) নীলমাধব দাস অধিকারী,অভিযোগকারী,পঁচেট অঞ্চল তৃণমূলের সভাপতি।

বাইট (২)বেনু চরণদাস, এলাকা বাসী।


ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

এই ঘটনায় এলাকারই এক বাসিন্দা তিনি জানান এর আগে বহুবার গাছ কেটে নিয়েছে ওই ব্যক্তি। এই ঘটনার প্রতিবাদ আমরা করেছি কিন্তু কিছুই হয়নি। এখন আমরা ওই ব্যক্তির কঠিন শাস্তি চাই

যদিও এই ঘটনায় ব্লক তৃণমূলের যুব সভাপতি সুরজিৎ মাইতি তিনি পাল্টা অভিযোগ তুললেন অঞ্চল তৃণমূলের সভাপতির বিরুদ্ধে, তিনি বলেন আমরা মমতা ব্যানার্জি সৈনিক। গাছ কাটার নোংরা রাজনীতি আমরা করি না। উনি যে অভিযোগ করেছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। উনি নিজেই উত্তর-পূর্ব বুথে ও খাটুয়া বাড় বুথে অবৈধভাবে গাছ কেটেছেন। দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন।

No comments