Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

রিফাইনারি ন্যাপথা এই প্রথম জলপথে হলদিয়া বন্দর থেকে বাংলাদেশের মঙ্গলপোর্টে যাত্রা. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর ন্যাপথা বাণিজ্য শুরু হল এই প্রথম হলদিয়া থেকে বাংলাদেশ

রিফাইনারি ন্যাপথা এই প্রথম জলপথে হলদিয়া বন্দর থেকে বাংলাদেশের মঙ্গলপোর্টে  যাত্রাইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর ন্যাপথা  বাণিজ্য শুরু হল এই প্রথম হলদিয়া থেকে বাংলাদেশ। আজ দুপুরে হলদিয়া বন্দরের ওয়েল জেটির এক নম্বর জেটি থেকে বাণিজ…

 


রিফাইনারি ন্যাপথা এই প্রথম জলপথে হলদিয়া বন্দর থেকে বাংলাদেশের মঙ্গলপোর্টে  যাত্রা

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর ন্যাপথা  বাণিজ্য শুরু হল এই প্রথম হলদিয়া থেকে বাংলাদেশ। আজ দুপুরে হলদিয়া বন্দরের ওয়েল জেটির এক নম্বর জেটি থেকে বাণিজ্য শুরু করল । হলদিয়া বন্দর থেকে বাংলাদেশ নদীপথে প্রথমবার যে করে ন্যাপথা রপ্তানি শুরু হল। ভারত-বাংলাদেশ প্রটোকল 2 রুট ধরে রওনা দিলো ও টি সিংহাই বার্জ। ১৯০০টন ন্যাপথা নিয়ে রওনা হলো বাংলাদেশ।  প্রায় 7 দিন পর বাংলাদেশের মঙ্গলপোর্ট বন্দরে পৌঁছাবে জাহাজটি। সবুজ ফ্লাগ  নেড়ে যাত্রাপথের শুভ সূচনা করলেন  হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহেরা, ও আইওসির এক্সিকিউটিভ ডিরেক্টর  পার্থ ঘোষ। বাংলাদেশের শিল্প সংস্থা গুলি  কম খরচে হলদিয়া থেকে পণ্য  কিনতে আগ্রহী প্রকাশ করেছেন বলে জানায়। এই পন্য পরিবহনের মাধ্যমে  ভারত-বাংলাদেশ সুসম্পর্ক গড়ে উঠবে। হলদিয়া বন্দর থেকে বাংলাদেশ নদী পথ বেশি  গভীর নয় তাই বড় জাহাজ যাতায়াত করা  মুশকিল। মোটামুটি মাঝারি জাহাজ দিয়ে  শুরু হলো ন্যাপথা পরিবহন।  এমনটাই জানালেন আইওসির ইডি পার্থ ঘোষ। 

No comments