Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মহিষাদল এর রাজ পরিবারের সদস্যরা রথের রশিতে টান দিয়েই রথের যাত্রা শুরু

উড়িষ্যার পুরী হুগলির মহেশ এরপর হলদিয়ার মহিষাদল এর রথ যাত্রার নাম   জনপ্রিয়তা শীর্ষে। মহিষাদল রথযাত্রার কমিটির উদ্যোগে প্রতিবছর মেলা বসে। এবছর মেলা আরো দুদিন বাড়ানো হলো অর্থাৎ 22 দিনের পরিবর্তে 24 দিন করা হলো। রথযাত্রার মেলাকে…

 


উড়িষ্যার পুরী হুগলির মহেশ এরপর হলদিয়ার মহিষাদল এর রথ যাত্রার নাম   জনপ্রিয়তা শীর্ষে। 

মহিষাদল রথযাত্রার কমিটির উদ্যোগে প্রতিবছর মেলা বসে। এবছর মেলা আরো দুদিন বাড়ানো হলো অর্থাৎ 22 দিনের পরিবর্তে 24 দিন করা হলো। রথযাত্রার মেলাকে উপলক্ষ করে নিরাপত্তা ব্যবস্থা  ঢেলে সাজানো হয়েছে। আজ রথযাত্রা শুরু হবে রথযাত্রার টান পড়বে ঘড়ি ধরে তিথি মেনে ঠিক দুপুর ২-৫৯মিঃ। 

ভারতবর্ষের একমাত্র কাঠের রথ হল মহিষাদলের প্রাচীন এই রথ। মহিষাদল এর রথ মদন গোপাল জিউর রত নামে খ্যাত। মদন গোপাল জিউর সঙ্গে থাকেন জগন্নাথ ও রাজবাড়ির শিলা গ্রাম শিলা শ্রীধর জিউ।

মহিষাদল এর রথ এর উচ্চতা 50 ফুট, অতীতে রথের 17 চুড়া থাকলেও বর্তমানে তা ১৩টি চুড়াতে সীমাবদ্ধ। লোহার পাত দিয়ে মোড়া 34 টি চাকা রয়েছে।  রথযাত্রা উপলক্ষে আম-কাঁঠালের বিশাল বাজার তৈরি হয়েছে। রথযাত্রার কমিটির সভাপতি  বলেন, এবছর মহিষাদল রথযাত্রাকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করে ঢেলে সাজানো হয়েছে

মহিষাদল এর রথ যাত্রায় রশ্মিতে টান দিতে বহুদূর থেকে মানুষ এসেছেন। মহিষাদল এর রাজ পরিবারের সদস্যরা রথের রশিতে টান দিয়েই রথের যাত্রা শুরু হয়।  মহিষাদল রথ যাত্রায় প্রায় 2 লক্ষ মানুষের জমায়েত হয়েছে  

No comments