বিরোধীদের বাধা উপেক্ষা করে হলদিয়া পেট্রোকেমিক্যালস গড়তে হলদিয়ার শশধর মন্ডল ও গুরুপদ বর্মনের নাম তুলে ধরলেন লক্ষ্মণ শেঠ। বাম জমানায় গড়ে ওঠা হলদিয়া পেট্রোকেমিক্যালস যা হলদিয়ার ঐতিহ্য বহন করে রেখেছে। যেখানে আজ বহু মানুষের কর…
বিরোধীদের বাধা উপেক্ষা করে হলদিয়া পেট্রোকেমিক্যালস গড়তে হলদিয়ার শশধর মন্ডল ও গুরুপদ বর্মনের নাম তুলে ধরলেন লক্ষ্মণ শেঠ।
বাম জমানায় গড়ে ওঠা হলদিয়া পেট্রোকেমিক্যালস যা হলদিয়ার ঐতিহ্য বহন করে রেখেছে। যেখানে আজ বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। হলদিয়ার বহু মানুষ বাস্তুহারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। খুঁটি পুজোয় তিলে তিলে গড়া সেই হলদিয়া পেট্রোকেমিক্যালস গড়ার অবদানের কথা তুলে ধরলেন প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ। লক্ষণ শেঠ বলেন, সেই সময় তৃণমূল কংগ্রেস ছিল না, কংগ্রেস প্রধান বিরোধী ছিল,বিরোধীরা হলদিয়া পেট্রোকেমিক্যালস করতে তারা নানাভাবে সরকারকে বাঁধা দেওয়ার চেষ্টা করেছিল,তারা শিল্পের জন্য ছোটাছুটি করছে। আজকের দিনের সেই বিরোধীরা শিল্পের জন্য ছোটাছুটি করছে। হলদিয়া নন্দীগ্রাম সংযোগ করতে নদীর উপর ব্রিজ করার প্রস্তাব ছিল, তা হলোনা।
হলদিয়ার ক্ষুদিরাম নগরে হলদিয়া দুর্গোৎসব কমিটির আয়োজনে খুঁটি পুজোর প্রধান অতিথি হিসাবে উদ্বোধন এসে এমনই মন্তব্য করলেন লক্ষণ শেঠ। রথ যাত্রার পূর্ণ লগ্নে হলদিয়া দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো সাড়ম্বরে পালিত হল শুক্রবার। খুঁটি পুজো উদ্বোধন দেখতে এলাকার মানুষ ভিড় জমান। খুঁটি পুজো শেষে লক্ষণ শেঠ বলেন, হলদিয়া খুদিরাম নগর এর পুজোর আকর্ষণ বাড়াতে এবারে উদ্বোধনে রঞ্জিত মল্লিক কে আনার প্রস্তাব রয়েছে।

No comments