পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতের রাক্সাচক গ্রামে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করে অর্থ সংগ্রহ করলেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুজন চক্রবর্তী। এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে মানুষের সাথে কথা …
পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের আমলহান্ডা গ্রাম পঞ্চায়েতের রাক্সাচক গ্রামে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করে অর্থ সংগ্রহ করলেন বামফ্রন্টের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুজন চক্রবর্তী। এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে মানুষের সাথে কথা বলছেন, কারো গাল টিপে আদর করছেন তিনি।
সুজন চক্রবর্তীকে কাছে পেয়ে অনেকেই এগিয়ে এসে হাত মেলাচ্ছেন ,কেউ বা তাঁর সাথে সেল্ফি তুলছেন।
বর্তমান তৃণমূলের জামানায় বামফ্রন্ট বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগের মাধ্যমে নিজেদের জায়গা ধরে রাখার চেষ্টা করছেন বলে মনে করে অন্যান্য রাজনৈতিক দলগুলি।
তিনি বলেন তমলুকে একটা মিটিং এ এসে হাতে সময় পাওয়া গেলে আমি নিজেই সাধারণ মানুষের সাথে একটু গল্প একটু আড্ডা দেওয়ার জন্য সমর্থকদের বলেছিলাম।
মানুষ বুঝতে পারছে বিপদের মধ্যে একদিকে বাংলা সে দিকে দেশ তৃণমূল বিজেপির মিলে শেষ করছে মানুষ টের পাচ্ছেন।আসল তো মানুষ,ক্ষমতার লাফালাফি নয় যা তৃণমূল বিজেপি করে।
তাই মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় এর জন্য আমাদের আসা।
তৃণমূলের এসে এক একজন রাজপ্রাসাদ তৈরি করেছে, গণতন্ত্রকে শেষ করেছে, মানুষ তার জবাব
দেবে
পুলিশের কাজ আইন-শৃঙ্খলা রক্ষা করা, পুলিশের কাজ নয় কারখানায় মালিক-শ্রমিকের দ্বন্দ্ব মেটানো
পুলিশকে ঘুষ খাওয়ার নিদান দিয়েছে মুখ্যমন্ত্রী কোলাঘাটের জনসংযোগ যাত্রায় বলেন সুজন চক্রবর্তী
একটা পার্সেন্টেজ কালীঘাটে দিতে হবে
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বামফ্রন্টের অন্যতম সুজন চক্রবর্তী

No comments