পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের পোরোলদা ৬ নং গ্রাম পঞ্চায়েতের বিমবল টিটিয়া গ্রামে এদিন ডিলার প্রীতিকণা প্রধান রেশন দোকানে স্থানীয় গ্রাহকরা রেশনদ্রব্য চুরির অভিযোগে বিক্ষোভ দেখান। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে খাকুড়দা ফাঁড়ির…
পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের পোরোলদা ৬ নং গ্রাম পঞ্চায়েতের বিমবল টিটিয়া গ্রামে এদিন ডিলার প্রীতিকণা প্রধান রেশন দোকানে স্থানীয় গ্রাহকরা রেশনদ্রব্য চুরির অভিযোগে বিক্ষোভ দেখান। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে খাকুড়দা ফাঁড়ির পুলিশ এসে উত্তপ্ত জনতাকে সামাল দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় 2 বছর ধরে গ্রাহকদের রেশন প্রতি প্রায় ২ কেজি রেশন কম দিছিলেন। গ্রাম বাসীরা রেশন নেয়ার সময় কম্পিউটার রিসিপি চাইলে দিতেন না। বহুদিন ধরে রেশন কম দেওয়ার অভিযোগে ক্ষোভ জমা হতে হতে, এদিন গ্রাহকরা রেশন আনতে গেলে আগের তুলনায় বেশি রেশন দিলে তাঁদের মনে সন্দেহ হয়। গ্রাহকরা রেশন দোকানের কর্মীদের হাতে নাতে রেশন চুরি ধরেন। ঘটনাস্থলে রেশন ডিলারকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে, রেশন চুরির ঘটনায় ডিলারের স্বীকারোক্তি,উত্তেজিত গ্রাহক । এবিষয়ে উত্তেজিত গ্রাহকরা দাবি করেন অবিলম্বে রেশন ডিলারের লাইসেন্স বাতিল করতে হবে, ডিলারকে এরেস্ট করতে হবে, পূর্বের কম পাওয়া রেশনের ক্ষতিপূরণ দিতে হবে, সমস্ত দাবিসমূহ না মানলে পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন গ্রাহীকরা।

No comments