Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

ট্রলারডুবির ঘটনায় রবিবার সকালে তিনজন মৎস্যজীবীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে

নন্দীগ্রামের কেন্দেমারি থেকে ১২ জনের মৎস্যজীবীদের একটি দল ট্রলারে করে পেটুয়াঘাট মৎস্য বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।  ট্রলারটির নাম আলামিন। সকাল ৯টার দিকে জোয়ারের জলে তীব্রতার গতিবেগ তীব্র থাকার ফলে ট্রলারটি উল্টে যায়। ঘটনাট…

 


নন্দীগ্রামের কেন্দেমারি থেকে ১২ জনের মৎস্যজীবীদের একটি দল ট্রলারে করে পেটুয়াঘাট মৎস্য বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল।  ট্রলারটির নাম আলামিন। সকাল ৯টার দিকে জোয়ারের জলে তীব্রতার গতিবেগ তীব্র থাকার ফলে ট্রলারটি উল্টে যায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পেটুয়াঘাট মৎস্য বন্দর সংলগ্ন এলাকায়। এই দুর্ঘটনা কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সারা এলাকায়। সেই সময় মৃত দু'জন মৎস্যজীবীকে উদ্ধার করে ।তাদের নাম খুসেদ খা (৩৫) সফিরুল  খা দু'জনের বাড়ি দক্ষিণ 24 পরগনা সাগর এলাকায় বলে জানা গিয়েছে। আজ অর্থাৎ ১২ জুন, ট্রলারডুবির ঘটনায় রবিবার সকালে তিনজন মৎস্যজীবীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কানাই চট্টার দু'জন ও খেজুরির একজন মৎসজীবীকে। জুনপুট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে । মৃত মৎস্যজীবীর সংখ্যা ৫ , জীবিত ৪ এবং মিসিং ৩ জন মৎসজীবি । প্রশাসন এবং কোস্টগার্ড, N.D.R.F টিম এবং  D.M.G টিম তিনজন মিসিং হওয়া মৎস্যজীবীকে উদ্ধার করার জন্য খোঁজাখুঁজি করছে।

No comments