Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

রাজ্যে প্রথম দশে থাকা এই জেলার মোট ষোলো জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব মেদিনীপুর সার্কেলের পক্ষ থেকে

৮ ই জুন বুধবার নিমতৌড়িতে জেলা প্রশাসনের মিটিং হল ঘরে মাধ্যমিকের রাজ্যে প্রথম দশে থাকা এই জেলার মোট ষোলো জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব মেদিনীপুর সার্কেলের পক্ষ থেকে। ব্যাংকের পক্ষ থেকে…

 


৮ ই জুন বুধবার নিমতৌড়িতে জেলা প্রশাসনের মিটিং হল ঘরে মাধ্যমিকের রাজ্যে প্রথম দশে থাকা এই জেলার মোট ষোলো জন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব মেদিনীপুর সার্কেলের পক্ষ থেকে। ব্যাংকের পক্ষ থেকে তাদের হাতে স্মারক, সার্টিফিকেট ও সামান্য উপহার তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী,তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পূর্ব মেদিনীপুর জেলার  সার্কেল হেড মাননীয় রঞ্জিত সিং সহ অন্য বিশিষ্ট জনেরা। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে উৎসাহী করাই ছিল এই অনুষ্ঠানের মূল লক্ষ্য এমনটাই জানান পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ণেন্দু কুমার মাজী।

No comments