Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বনমালী কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা পাঁশকুড়া বনমালী কলেজের ছাত্রসংসদের সহ-সভাপতি সেক আসগর আলিকে বহিরাগত ছাত্রদের দ্বারা বেধড়ক মারধরের অভিযোগ উঠলো।ছাত্রসংসদের সভাপতি আক্রম সিদ্দিকি জানান,বুধবার বিকেল নাগাদ প্রায় ৮ -১০ জন বহিরাগত ছাত্র আসে।কলেজ ছাত্রীদের কটুক্তি করছিলো।তারপরই প্রতিবাদ করায় সেক আসগার আলিকে বেশ কয়েকজন মিলে শরীরের একাধিক জায়গায় মারধর করে।এরপর গুরুতর জখম অবস্থায় পাঁশকুড় সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় আসগারকে। রাতে দেখতে যান পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবির পুত্র জহিরুল ইসলাম এছাড়াও একাধিক কলেজ ছাত্রনোতারা।এই ঘটনায় রাতে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।এই ঘটনায় কলেজ চত্বরে চাঞ্চল্য ছড়ায়।

সিপিএম  ত্যাগ করার পর  বেশ কয়েকটি দলে যুক্ত হওয়ায় কোন দলে জায়গা করতে পারেনি হলদিয়ার  একসময়ের  দোর্দণ্ডপ্রতাপ  লক্ষ্মণ শেঠ। বিজেপি, কংগ্রেস এর পর এবার তৃণমূলে যুক্ত হতে চায় লক্ষ্মণ শেঠ।  হলদিয়া গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি তৈরি…

 


সিপিএম  ত্যাগ করার পর  বেশ কয়েকটি দলে যুক্ত হওয়ায় কোন দলে জায়গা করতে পারেনি হলদিয়ার  একসময়ের  দোর্দণ্ডপ্রতাপ  লক্ষ্মণ শেঠ। বিজেপি, কংগ্রেস এর পর এবার তৃণমূলে যুক্ত হতে চায় লক্ষ্মণ শেঠ।  হলদিয়া গৌতম বুদ্ধ ইউনিভার্সিটি তৈরি করতে চায়। বেশ কয়েক বছর ধরে তৃণমূলে যোগদান করার সরাসরি ইচ্ছা প্রকাশ করলেও , লক্ষ্মণ শেঠ কে তৃণমূলে জায়গা দেয়নি হাইকমান্ড। সম্প্রতি ঘাসফুল শিবিরে যোগ দেবার চেষ্টা করলেও  এভাবে কোনো সাড়া মেলেনি।  পূর্ব মেদিনীপুর জেলার  সবচেয়ে বড় টেকনিকেল কলেজ এইচ আই টি এর চেয়ারম্যান লক্ষ্মণ শেঠর  সাংবাদিক সম্মেলন করে বলেন, "তৃণমূল কংগ্রেস দলটা খুবই ভালো, রাজ্যের বাইরে ও বিস্তার লাভ করুক, আমিও রাজনীতির মানুষ তৃণমূলে যোগদান করতে চাই। বহুবার তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করলেও  কোনো উত্তর মেলেনি। সামনে পঞ্চায়েত ও পৌর ভোট রয়েছে, রাজনীতির লোক কিছু কাজ করতে চাই। সামনে ভোটে তৃণমূলের যদি জায়গা না মেলে, তাহলে আম আদমি দলে যাওয়ার চিন্তা করতে হবে। ''  

তিনি আরো বলেন,  " হলদিয়া কে নতুন করে গড়ার অনেক স্বপ্ন ছিল,  এত বছর কেটে গেলেও হলদিয়া গড়ার কোন স্বপ্ন বাস্তবায়িত হয়নি। তৃণমূল দলে জায়গা পেলে  হলদিয়াকে নতুন করে গড়ার স্বপ্ন রয়েছে। 

প্রসঙ্গত, 2007 সালে নন্দীগ্রামে শিল্প-কারখানা করতে গিয়ে বুমেরাং হয় লক্ষ্মণ শেঠের রাজনীতি জীবন। নন্দীগ্রামের লক্ষ্মণ শেঠের লড়াইয়ে প্রধান প্রতিপক্ষ ছিল তৃণমূল কংগ্রেস। তৎকালীন বামফ্রন্ট সরকার লড়াইয়ে ব্যর্থ হয়ে যাওয়ার পর  ২০১৪ সালে সিপিএম থেকে বহিস্কৃত হন লক্ষণ শেঠ। যদিও বর্তমানে তৃণমূলের সেই দূরত্ব ভুলে যেতে চান। লক্ষ্মণ শেঠ বলেন, " রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। তৃণমূলে যোগদান করার চেষ্টা করছি। শাসক দলে এলে অসমাপ্ত কাজ আমি শেষ করবো। " হলদিয়ার বিভিন্ন দেওয়ালে আম আদমি পার্টির পোস্টার লক্ষ্য করা যাচ্ছে। এবারে লক্ষ্মণ শেঠ  খোদ আম আদমি পার্টিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করল।   সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির আদিবাসী  মহিলাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ায়  লক্ষ্মণ শেঠ খুশি। 


No comments