Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়া শিল্পাঞ্চলের ৪টি থানায় শ্রমিকদের জন্য হেলপ্লাইন ডেস্ক

হলদিয়া হল পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম  শিল্পাঞ্চল। হলদিয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে শ্রমিক সংগঠনের তোড়জোড় শুরু হয়েছে। শ্রমিক শোষণ নিয়ে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  ছোট বড় মিলিয়ে এইখানে…

 


হলদিয়া হল পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম  শিল্পাঞ্চল। হলদিয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পর হলদিয়া শিল্পাঞ্চল জুড়ে শ্রমিক সংগঠনের তোড়জোড় শুরু হয়েছে। শ্রমিক শোষণ নিয়ে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।  ছোট বড় মিলিয়ে এইখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি কলকারখানা আছে। এইসব কলকারখানায় হলদিয়া এবং আশেপাশের  এলাকার বহু মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করেন। কর্মক্ষেত্রে বিভিন্ন সময় তাদের নানান  মজুরি সংক্রান্ত  সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজ ইং ০৬.০৬.২০২২ একই সঙ্গে  দুর্গাচক ,সুতাহাটা,  ভবানিপুর এবং হলদিয়া  থানাতে হেল্প ডেস্ক চালু করা  হল । এটি সারা সপ্তাহ ধরে ২৪x৭ সচল থাকবে। যে কোন শ্রমিক তাদের মজুরি সংক্রান্ত বা কর্মক্ষেত্রে  হেনস্থা সংক্রান্ত কোন সমস্যা নিয়ে এখানে  অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ গ্রহন করে সাথে সাথে তা আইনত প্রতিবিধানের ব্যবস্থা  করা হবে।

No comments