দেশের বিভিন্ন রাজ্যে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্রদের সংরক্ষণের আইন জারি হয়েছে। এবার বাংলাতেও তা চালু হোক দাবি বাংলাপক্ষের।আজকে হলদিয়া সিটি সেন্টার থেকে অম্বুজা শপিং মল পর্যন্ত ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে অবস্থান বিক্ষোভ …
দেশের বিভিন্ন রাজ্যে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ভূমিপুত্রদের সংরক্ষণের আইন জারি হয়েছে। এবার বাংলাতেও তা চালু হোক দাবি বাংলাপক্ষের।আজকে হলদিয়া সিটি সেন্টার থেকে অম্বুজা শপিং মল পর্যন্ত ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে অবস্থান বিক্ষোভ দেখাতে গিয়ে সংগঠনের তরফে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চ্যাটার্জি বলেন, “কংগ্রেস শাসিত রাজস্থান, কংগ্রেস-শিবসেনা শাসিত মহারাষ্ট্র, বিজেপি জোট শাসিত হরিয়ানা, বিজেপি শাসিত গুজরাট, ওয়াই এসআর কংগ্রেস শাসিত অন্ধ্রপ্রদেশ, তাছাড়া তেলেঙ্গানা, কর্নাটকসহ প্রায় প্রতিটি রাজ্য চাকরি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ করেছে। কোথাও ৭৫ শতাংশ। কোথাও ৮০ থেক ৮৫ শতাংশ। সরকারি বা বেসরকারি দুই ক্ষেত্রেই।”কিন্তু করা বাংলার ভূমিপুত্র? ১৫-২০ বছর যাঁরা বাংলায় আছে তাঁরাই ভূমিপুত্র। সেক্ষেত্রে সাঁওতাল, কোচ, নেপালি এমনকী বিহারী, মারোয়াড়ীরাও ভূমিপুত্র। তাঁদের সমস্ত কিছুতেই অধিকার আছে এবং কেন্দ্রীয় কমিটির শীর্ষ পরিষদ সদস্য ডক্টর অরিন্দম বিশ্বাস বলেন”বাংলাপক্ষের দাবি, বাঙালীর মাইগ্রেশন ৪.৮ শতাংশ। অথচ বাংলায় কমপক্ষে ৩০ শতাংশের ওপর অবাঙালী চাকরি করে। এই পরিস্থিতিতে বাংলা পক্ষের দাবি, “সরকারি ক্ষেত্রে ১০০ শতাংশ রাজ্যের স্থায়ী বাসিন্দাকে চাকরি দিতে হবে। বিভিন্ন বেসরকারি ঠিকা কাজ, টেন্ডার, ক্যাবের লাইসেন্স ক্ষেত্রে ৯০ শতাংশ ভূমিপুত্রদের সংরক্ষণ করতে হবে এবং এই হলদিয়া সিটি সেন্টার উপস্থিত ছিলেন বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য ,অমিত সেন আরো নেতৃবর্গ এই মঞ্চে দাঁড়িয়ে আরো বলেন আগামী দিন এই ভূমিপুত্র সংরক্ষণ নিয়ে জোরদার আন্দোলন প্রতিটি জেলা জুড়ে চলবে
হলদিয়া বন্দরের নাম সতীশ সামন্তের নামে করার দাবিতে মিছিল বাংলাপক্ষ
পূর্ব মেদিনীপুর জেলা বাংলা পক্ষের উদ্যোগে বাংলা ভাগের প্রচেষ্টার বিরুদ্ধে এবং চাকরিতে ভূমিপুত্র সংরক্ষণের দাবিতে বৃহস্পতিবার হলদিয়ার সিটি সেন্টার থেকে অম্বুজা মল পর্যন্ত মিছিল ও পথসভা হয়।
এদিন হলদিয়া বন্দরের নাম সতীশ সামন্তের নামে করার দাবিতে এবং হলদিয়া শিল্পাঞ্চলে স্থানীয়দের কাজের দাবিতে সরব হয় বাংলা পক্ষের সদস্যরা।
.

No comments