Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে কেন্দ্র সরকারের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার এগরা-২ ব্লকের পানিপারুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এক মহা মিছিল

বুধবার বিকেলে পানিপারুল বাজার থেকে এক বিশাল মিছিল বের হয়, সারা বাজার পরিক্রমা করার পরে মিছিলটি বাসস্ট্যান্ডে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা-২ ব্লকের সভাপতি…

 


বুধবার বিকেলে পানিপারুল বাজার থেকে এক বিশাল মিছিল বের হয়, সারা বাজার পরিক্রমা করার পরে মিছিলটি বাসস্ট্যান্ডে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা-২ ব্লকের সভাপতি দীনেশ কুমার প্রধান, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, পানিপারুল অঞ্চল তৃণমূল সভাপতি নিশিকান্ত জানা, দলের অঞ্চল যুব তৃণমূল সভাপতি বাবুল সাহা, স্থানীয় পঞ্চায়েত সদস্যা সাবিনা ইয়াসমিন- সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। ঢাক ঢোল বাজনার মধ্যে দিয়ে মিছিলটি সারা পানিপারুল এলাকা পরিক্রমা করে। এ দিনের মিছিল থেকে কেন্দ্র সরকার কে আক্রমণ করা হয়। কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থকেরা সামিল হন।

No comments