Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সাইবার ক্রাইম রুখতে পড়ুয়াদের সচেতন করতে এই বিশেষ শিবিরের আয়োজন করল এগরা থানা

সম্প্রতি  পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার উদ্যোগে এগরা এস.এস.বি কলেজে উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কলেজ কর্মীদের নিয়ে সাইবার ক্রাইম রুখতে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। সচেতনতা শিবির এর মূল উদ্দেশ্য দিনের পর দিন বাড়ছে স…

 


সম্প্রতি  পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার উদ্যোগে এগরা এস.এস.বি কলেজে উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও কলেজ কর্মীদের নিয়ে সাইবার ক্রাইম রুখতে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। সচেতনতা শিবির এর মূল উদ্দেশ্য দিনের পর দিন বাড়ছে সাইবার ক্রাইম। একটু অসতর্ক হলেই সমস্যা ও ক্ষতির সম্মুখিন হচ্ছেন সাধারণ মানুষ থেকে পড়ুয়া ছাত্র ছাত্রীরা । তাই সাইবার ক্রাইম রুখতে পড়ুয়াদের সচেতন করতে এই বিশেষ শিবিরের আয়োজন করল এগরা থানা । উপস্থিত ছাত্র-ছাত্রীদের সামনে সাইবার ক্রাইমের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করেন পুলিশ আধিকারিকরা। পাশাপাশি প্রজেক্টারের মাধ্যমে সাইবার ক্রাইমের খুঁটিনাটি ও জানানো হয় পড়ুয়াদের। এদিন পড়ুয়াদের সচেতন করার শিবিরে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার সাইবার ক্রাইম থানার আই.সি  স্বজন সোম, এগরা থানার ও .সি মৌসুম চক্রবর্তী প্রমূখ। পুলিশের পক্ষ থেকে মোবাইলে আসা কোনও ধরনের লিঙ্ক বা কোনও ধরনের মেসেজ ক্লিক করলে বা ঢুকলে সমস্যা হতে পারে সে বিষয়ে যাবতীয় তথ্য পুরা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

No comments