হলদিয়া মহাকুমার দেউলপোতা গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক সেখ আজানুর রহমান এর স্ত্রী মহসিনা খাতুন বিবির আরিয়া এন্টারপ্রাইজ নামে কনস্ট্রাকশন কোম্পানি বানিয়েছে। ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে পঞ্চায়েতের প্রকল্…
হলদিয়া মহাকুমার দেউলপোতা গ্রাম পঞ্চায়েতের শিল্প পরিকাঠামোর সঞ্চালক সেখ আজানুর রহমান এর স্ত্রী মহসিনা খাতুন বিবির আরিয়া এন্টারপ্রাইজ নামে কনস্ট্রাকশন কোম্পানি বানিয়েছে। ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে পঞ্চায়েতের প্রকল্পের সিংহভাগ টেন্ডার নিজেই কাজ করার অভিযোগ। কাজে নিম্নমানের সামগ্রী ও গুণগত মান খারাপ থাকা সত্ত্বেও পঞ্চায়েতের সিংহভাগ কাজ করে চলেছেন। এই বিষয় নিয়ে দেউলপোতা পঞ্চায়েতের এক নাগরিক দীপক সামন্ত হলদিয়ার বিডিও প্রশাসনের কর্মকর্তাদের কাছে অভিযোগ দায়ের করেন।
এরপর গভীর রাতে আজানুর রহমান তাঁর সঙ্গীদের নিয়ে দশ-বারোটি মোটরসাইকেল নিয়ে দীপকের বাড়িতে চড়াও হয়। অভিযোগ দীপকে রাতের অন্ধকারে অনেক দূরে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে শারীরিক ও মানসিক আঘাত করা হয়। এমনকি ফাঁকা স্ট্যাম্প পেপারে তাকে দিয়ে সই করে নেওয়া হয় বলে অভিযোগ। বর্তমানের দীপক সামন্ত ও তার পরিবার গৃহবন্দী। নিরাপত্তার অভাব বোধ করছে, প্রশাসনের কাছে দীপকের আর্জি তাকে নিরাপত্তা দেওয়া হোক।
অভিযোগকারী ব্লক সভাপতি অশোক মাইতি তাকে নানাভাবে হুমকি দেওয়ার কারণে তিনি জেলাশাসক ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন লিখিত অভিযোগও করেছেন। যদিও এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা তিনি জানিয়েছেন এই ধরনের রাজনীতিতে আমি বিশ্বাস করিনা যে যেই দলই করুক না কেন রাজনৈতিকভাবে মোকাবেলা করাটাই শ্রেয়। আর আমি কাউকে সেট হুমকি কোনকিছুই করিনি। তার নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে তিনি জানান। এছাড়া অভিযোগকারী আশিস মাইতি কে তিনি বলেন তিনি যেহেতু জেলার প্রশাসনিক কর্তাদের কাছে অভিযোগ করেছেন তারা সেই অভিযোগ খতিয়ে দেখুন
। ঘটনা জানাজানি হওয়ার পর হলদিয়া পঞ্চায়েত ব্লক সভাপতি অশোক মাইতি দীপক সামন্ত কে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। এই ঘটনার তীব্র নিন্দা করেন এবং সুবিচার চান।

No comments