Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু, তমলুকে পরিবার পেলো সরকারি ঘোষিত আর্থিক সাহায্য

রাজ্য সরকার ঘোষনা করেছিলেন কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হলে পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে সমস্ত পরিবারের …

 


রাজ্য সরকার ঘোষনা করেছিলেন কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হলে পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে রাজ্য সরকারের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে সমস্ত পরিবারের মানুষজনেরা কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন সেই সমস্ত পরিবারকে আর্থিক সাহায্য  দেওয়া হবে। পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৭৬ জন, যার মধ্যে  সরকারি সাহায্যের জন্য ৭০ জন আবেদন করেছিলেন তাম্রলিপ্ত পৌরসভাতে। ইতিমধ্যেই দফায় দফায় কোভিড  আক্রান্ত মৃতের পরিবারের একাউন্টে ৫০ হাজার টাকা করে ঢুকেছে, এই টাকা তাদের পরিবারের কিছুটা হলেও আর্থিক সাহায্য হবে এমনটাই জানান তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। তিনি আরও জানান, আমাদের সরকার যা বলে তা করে। তারই উদাহরণ।

 

No comments