রক্তের সংকট মেটাতে হলদিয়া পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। পূর্ব মেদিনীপুর জেলায় রক্তদাতা দিবসের দিন স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। প্রচন্ড গরমের কারণে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দ…
রক্তের সংকট মেটাতে হলদিয়া পৌরসভার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। পূর্ব মেদিনীপুর জেলায় রক্তদাতা দিবসের দিন স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয়। প্রচন্ড গরমের কারণে ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে, সেই কারণে হলদিয়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মুমূর্ষ রোগীদের বাঁচানোর জন্য এই রক্তদান শিবিরের আয়োজন। এই শিবিরে ৬০ জন স্বেচ্ছায় রক্ত দান করলেন । রক্তদান শিবিরের উদ্বোধন এ উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল, হলদিয়া পৌরসভার ভাইস-চেয়ারম্যান নারায়ণ চন্দ্র প্রামাণিক, হলদিয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার তাপস মুখোপাধ্যায়, ওয়ার্ড কমিটির সভাপতি সহদেব মান্না, গৌতম কোটাল, ওয়ার্ডের এডভোকেট সৈকত মন্ডল প্রমূখ।

No comments