স্কুলের শিক্ষক মানসিক ভারসাম্যহীন হওয়ায় এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে থাকে। গত রাত্রি বারোটার সময় কেশবপুর এবং সতীশ সামন্ত হল্ট স্টেশনের মাঝামাঝি বাসুলিয়া গ্রামে রেললাইনের উপর তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে।পাঁশকুড়া ও হলদিয়াগামী রেল…
স্কুলের শিক্ষক মানসিক ভারসাম্যহীন হওয়ায় এলোমেলোভাবে ঘোরাঘুরি করতে থাকে। গত রাত্রি বারোটার সময় কেশবপুর এবং সতীশ সামন্ত হল্ট স্টেশনের মাঝামাঝি বাসুলিয়া গ্রামে রেললাইনের উপর তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে।পাঁশকুড়া ও হলদিয়াগামী রেলওয়ে লাইনের মাল গাড়ির ধাক্কায় কাটা পড়ে মারা গেলেন বিহারের " সাফারী ইন্টার্নেশনাল হাই স্কুলের "মিউজিক বিভাগের শিক্ষক সুব্রত অধিকারী (৩২)। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার অন্তর্গত অমৃতবেড়িয়া গ্রামে। তিনি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পার্কাসন মিউজিক নিয়ে এম.এ পাশ করেন। অবিবাহিত শিক্ষক সুব্রত অধিকারীর বাবা তমলুকের রিজিনাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অস্থায়ী চতুর্থ শ্রেণীর একজন কর্মী । কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের মিউজিক বিভাগের এক নম্বর ছাত্র ছিলেন। মৃত সুব্রত বাবুর বাবা রঘুনন্দন অধিকারী জানিয়েছেন , হঠাৎ শিক্ষকতা চলাকালীন বাড়িতে চলে আসেন। তারপর থেকে আর স্কুলে যেতে যাননি। স্কুলে খবর নিয়ে দেখেছি, সেখানেও কোনরূপভাবে গন্ডগোলের সম্মুখীন হন নাই। বাড়িতে থাকতে চায় না। বিশিষ্ট চিকিৎসকদের দেখানোর পরও কোনরূপভাবে আর পরিবর্তন হয় না। গত রাত্রি বারোটার সময় কেশবপুর এবং সতীশ সামন্ত হল্ট স্টেশনের মাঝামাঝি বাসুলিয়া গ্রামে রেললাইনের উপর তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে। তাঁর মানি পাশে ভোটের কার্ড ছিল । আজ সকালে রেলওয়ে সিভিক ভলেন্টিয়ার অমৃত বেড়িয়া গ্রামের ভিলেজ পুলিশকে তাঁর বাড়িতে
খবর দেওয়ার জন্য বলেন। ভিলেজ পুলিশ আশিস জানা তার বাড়ির লোকজনকে খবর দেন।

No comments