Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

এসএসসি'র দুর্নীতির বিরুদ্ধে, এতে যুক্ত মন্ত্রীদের বরখাস্তের দাবিতে, যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে এবং আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তমলুকে বিক্ষোভ অবরোধ এসইউসিআই

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে, অবিলম্বে দোষী মন্ত্রীদের বরখাস্ত এবং আধিকারিকদের চূড়ান্ত শাস্তির দাবিতে আজ এসইউসিআই( কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয় …

 


স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে, অবিলম্বে দোষী মন্ত্রীদের বরখাস্ত এবং আধিকারিকদের চূড়ান্ত শাস্তির দাবিতে আজ এসইউসিআই( কমিউনিস্ট) দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে পূর্ব মেদিনীপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বিক্ষোভ দেখানো পর মানিক তলার মোড়ে অবরোধ চলে। আধ ঘণ্টা অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবরোধের আগে মানিকতলা মরে দুই শতাধিক মানুষের মিছিল সংঘটিত হয়। 


আজকের কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্য কমিটির সদস্য জীবন দাস ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রদীপ দাস, প্রনব মাইতি, সুব্রত দাস, চিন্ময় ঘোড়াই, জ্ঞানানন্দ রায় প্রমুখ। 


প্রদীপ দাস বলেন ,রাজ্যে যে ব্যাপক দুর্নীতি প্রকাশ পেয়েছে স্কুল সার্ভিস কমিশনে নিয়োগকে কেন্দ্র করে অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রীদের বরখাস্ত করতে হবে। তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে ।সাথে যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ দিতে হবে। এবং এসএসসি দুর্নীতিতে যুক্ত সমস্ত আধিকারিকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

No comments