ওল্ড দিঘার এক নম্বর ঘাটে স্নান করতে নামে তো দিয়ে গেল বছর একুশের যুবক পর্যটকদের চিৎকারে ছুটে আসেন দীঘা থানা এবং মহানা কোস্টাল থানার পুলিশ কর্মীরা। নিজেদের জীবন বাজি লাগিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তর এর কর্মী সিভিল ডিফেন্সের কর্মীর…
ওল্ড দিঘার এক নম্বর ঘাটে স্নান করতে নামে তো দিয়ে গেল বছর একুশের যুবক পর্যটকদের চিৎকারে ছুটে আসেন দীঘা থানা এবং মহানা কোস্টাল থানার পুলিশ কর্মীরা। নিজেদের জীবন বাজি লাগিয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তর এর কর্মী সিভিল ডিফেন্সের কর্মীরা ঝাঁপিয়ে পড়ে ওই যুবককে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে। বর্তমানে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা যায় উদ্ধার হওয়া যুবকের নাম রোহান মোল্লা (২১)। বাড়ি 24 পরগনা হাবরা থানার কালিনয় গ্ৰামে। পুলিশকর্মীরা উদ্ধার করে তাকে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায়।ওখানেই প্রাথমিক চিকিৎসার হয়। বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা যায়। ঘটনা ঘিরে পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় প্রচুর পর্যটক এই মুহূর্তে সমুদ্রস্নানে ছিল তারা সকলেই চলে আসেন চিৎকার জুড়ে দেন।

No comments