কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস। গত ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস অতিক্রান্ত। এই দুই মহান কবির স্মরণে 'রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান' আয়োজিত হয় শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক এর বন্ধন গেস্ট হাউস এর আনুষ্ঠ…
কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস। গত ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস অতিক্রান্ত। এই দুই মহান কবির স্মরণে 'রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান' আয়োজিত হয় শহীদ মাতঙ্গিনী ব্লকের রামতারক এর বন্ধন গেস্ট হাউস এর আনুষ্ঠানিক প্রেক্ষাগৃহে। হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনাতে নজরুল ভাবনা নিয়েই শঙ্খচিলের এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংস্থার কবিতার - ছাত্র-ছাত্রী কবি ,সাহিত্যিক, নৃত্য প্রশিক্ষক সহ বিশিষ্ট মানুষজনেরা।
শচীন প্রধান এবং পল্লব বাবু বলেন অবক্ষয়ী সমাজে রবীন্দ্র-নজরুল চর্চার প্রাসঙ্গিকতা তুলে ধরা এবং পরাধীন দেশের অসহায় মানুষের মুক্তির জন্য রবীন্দ্রনাথ ও নজরুলের মতো বরেণ্য ব্যক্তিত্বগণ কলম ধরেছিলেন। তাঁরা চেয়েছিলেন শোষণমুক্ত সমাজের। তাঁদের সেই স্বপ্ন পূরণ করার জন্য আজ এই শপথ গ্রহণের মধ্যে ই কবি স্মরণে র সার্থকতা।

No comments