Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মাত্র ১৫মিনিট ঝড়ের দাপট ভেঙেছে অ্যাসবেস্টস বাড়ির ছাদ,উড়েছে চাল, ভেঙেছে একাধিক গাছ, ছিঁড়ে পড়েছে বিদ্যুৎ এর তার*

আচমকা ঝড় বৃষ্টির সহ ব্যাপক বজ্রপাত হয় পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় । রাতে আচমকা এক ঝড়ের দাপটে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পঞ্চমদুর্গা, কেশাপাট, নস্করদিঘী, মাইসোরা, বাজু গ্রাম সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।পঞ্…

 


আচমকা ঝড় বৃষ্টির সহ ব্যাপক বজ্রপাত হয় পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় । 

রাতে আচমকা এক ঝড়ের দাপটে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পঞ্চমদুর্গা, কেশাপাট, নস্করদিঘী, মাইসোরা, বাজু গ্রাম সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।

পঞ্চম দুর্গা এলাকায় বেশ কয়েকটি বাড়ির ছাদের চাল উড়ে যায়, ভেঙে পড়ে অ্যাসবেস্টস, গাছ ভেঙে পড়ে বাড়ির ওপর। অন্যের বাড়ীর চাল উড়ে এসে পাশের বাড়ির পাশে এসে পড়ে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সারি সারি গাছ ভেঙে পড়ে , হাইটেনশন বিদ্যুৎ এর তারের ওপর গাছের ডাল ভেঙে পড়ে,  ছিঁড়ে পড়ে বিদ্যুৎ এর তার। যার ফলে এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়।

এ বিষয়ে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি হানিফ মহম্মদ জানান যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাঁরা আবেদন করুক আবেদনের ভিত্তিতে ক্ষতি পূরণ পাবে তাঁরা।

No comments