Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

শ্রমিক সমাবেশের নাম করে কোন চাঁদা তোলা যাবেনা হলদিয়ায় শ্রমিক সমাবেশে প্রস্তুতিতে এমনই বার্তা

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো হলদিয়ার কুমার চন্দ্রযান অডিটোরিয়ামে। শ্রমিক সমাবেশের নাম করে কোন চাঁদা তোলা যাবেনা হলদিয়ায় শ্রমিক সমাবেশে প্রস্তুতিতে  এমনই বার্তা প্রস্তুতি সভায়। পূর্ব মেদিনীপ…



 সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো হলদিয়ার কুমার চন্দ্রযান অডিটোরিয়ামে। শ্রমিক সমাবেশের নাম করে কোন চাঁদা তোলা যাবেনা হলদিয়ায় শ্রমিক সমাবেশে প্রস্তুতিতে  এমনই বার্তা প্রস্তুতি সভায়। পূর্ব মেদিনীপুর পার্টির নেতারা 50 হাজার লোক আনবে বলে আজকের প্রস্তুতি সভায় জানায়। কিন্তু মলয় ঘটক বলে দেন এক লক্ষ লোক আনতে হবে। 

গোপন মিটিং  এ কোন কোন নেতা  জানায় এত লোক আনতে অনেক গাড়ি অনেক টাকা দরকার। 

এরপর প্রকাশ‍্য সভায় কর্মীদের উদ্দেশ্যে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জোর্তিময় কর বলেন " লক্ষ‍্ লোক আনতে হবে মানে টাকা তোলার প্রতিযোগিতা করবো তাহলে সর্বনাশ হয়ে যাবে।" 

মঞ্চে বসে থাকা মন্রী মলয় ঘটক তাতে সায় দিয়ে বলেন, সম্মেলনে কোন চাঁদা তোলা যাবেনা। সামনে বা গোপনে কোনটাই নয়।

রাজ্য আইএনটিটিইউসি শ্রমিকনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের প্রস্তুতি সভা, আগামী 20ও21 তারিখ রয়েছে তমলুক ও কাথির সাংগঠনিক সভা। কারখানা গেট গুলিতে মিটিং হবে। হলদিয়ায় আগামী 28 শে মে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্রমিক সমাবেশ। শিল্প শহর হলদিয়ায় শিল্পের বিকাশ ঘটাতে আগামী 28 শে মে হলদিয়ার শ্রমিক সমাবেশ,তার প্রস্তুতি তুঙ্গে।  অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

দলীয় সূত্রে খবর অভিষেকের সভার জন‍্য বিভিন্ন শিল্প সংস্থা ও ঠিকাদারদের কাছে হলদিয়ার বেশ কিছু শ্রমিক নেতা ইতিমধ্যেই চাঁদা দেওয়ার জন‍্য চাপ দিতে শুরু করেছে বলে দলীয় নেতৃত্ব জানতে পেরেছে।

No comments