মঙ্গলবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের হরিপুর জিপির দেবীপুরে সম্পর্কে মা ও ছেলে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সাথে দেখা করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী নিজের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে, ভেতরে পরা স্যান্ডো গেঞ্জ…
মঙ্গলবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের হরিপুর জিপির দেবীপুরে সম্পর্কে মা ও ছেলে বজ্রাঘাতে মৃতদের পরিবারের সাথে দেখা করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী নিজের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে, ভেতরে পরা স্যান্ডো গেঞ্জি টেনে ধরে বলেন,, এই স্যান্ডো গেঞ্জীতে যেদিন বুক প্যাকেট হবে সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন। এছাড়া রাজ্যে একাধিক অপরাধমূলক কাজকর্ম বিরুদ্ধে তৃণমূল সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন।
নন্দীগ্রামের হরিপুর জিপির দেবীপুর গ্রামে একই পরিবারের দুইজন, সম্পর্কে মা ও ছেলে, শ্রীমতি ইন্দ্রাণী দুয়ারী বয়স ৫৫ ও মৃণাল দুয়ারী বয়স ৩২ গত ২৮ এপ্রিল বজ্রাঘাতে মারা যান। এই অত্যন্ত মর্মান্তিক ঘটনার পর আজ একজন হিতৈষী হিসেবে তাদের বাড়িতে গিয়ে মৃতদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করে তাদের পরিবারের কর্তা ভূদেব দুয়ারী বাবুর সাথে দেখা করে পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিলেন সনাতনী জননেতা এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।*

No comments