Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সাতসকালেই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার ধীরে শুরু হলো রাজনৈতিক তরজা। কৃষ্ণ পাত্রকে গতকাল রাত্রে খুন করে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়।

পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা অঞ্চলের চাঁদিবেনিয়া গ্রামের 40 বছর বয়সী বিজেপির সক্রিয় কর্মী কৃষ্ণ পাত্রের মৃতদেহ উদ্ধার করল বীরখালি পুলের নিচের এক নয়নজুলি থেকে ময়না থানার পুলিশ। এই নিয়ে শুরু হয়েছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ত…



পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা অঞ্চলের চাঁদিবেনিয়া গ্রামের 40 বছর বয়সী বিজেপির সক্রিয় কর্মী কৃষ্ণ পাত্রের মৃতদেহ উদ্ধার করল বীরখালি পুলের নিচের এক নয়নজুলি থেকে ময়না থানার পুলিশ। এই নিয়ে শুরু হয়েছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। তবে বিজেপি নেতৃত্বদের প্রাথমিক অনুমান বিজেপি কর্মী কৃষ্ণ পাত্রকে গতকাল রাত্রে খুন করে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়। তবে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন কুমার ব্যানার্জী তিনি এর পূর্ণ তদন্তে্র দাবি জানিয়েছেন পুলিশের কাছে। তিনি আরও বলেন ভোট পরবর্তী হিংসার সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। বৃহৎ ব্যবধানে তৃণমূল কংগ্রেসের ময়না বিধানসভায় হার তাদের গাত্র জ্বালা র সৃষ্টি করেছে, এবং ইচ্ছাকৃত সন্ত্রাস খুন এইসব ঘটনা ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস। যদিও এই দাবী নস্যাৎ করেছে জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি চিত্ত মাইতি, তার দাবি সমস্ত কার্যকলাপ সন্ত্রাস সৃষ্টি করছে বিজেপি, অবিলম্বে যদি বিজেপি তার এই সন্ত্রাস বন্ধ না করে, ভবিষ্যতে বড় অসুবিধার মধ্যে পড়তে হবে বিজেপিকে।

No comments