সন্ধ্যায় মদ্যপ অবস্থায় একটি লরি চালক রাস্তার উল্টোদিক থেকে লরি নিয়ে হলদিয়ার সিটি সেন্টারে দিকে আসছিল। রং সাইডে এলোমেলোভাবে লরি চালাতে দেখে ছুটে যায় ট্রাফিক পুলিশ বিশ্বজিৎ অধিকারী। সেই সময় উল্টো দিক থেকে যাত্রীবোঝাই বাস টি …
সন্ধ্যায় মদ্যপ অবস্থায় একটি লরি চালক রাস্তার উল্টোদিক থেকে লরি নিয়ে হলদিয়ার সিটি সেন্টারে দিকে আসছিল। রং সাইডে এলোমেলোভাবে লরি চালাতে দেখে ছুটে যায় ট্রাফিক পুলিশ বিশ্বজিৎ অধিকারী। সেই সময় উল্টো দিক থেকে যাত্রীবোঝাই বাস টি আসছিল। সিটি সেন্টারের ট্রাফিক পুলিশ তড়িঘড়ি লরিটিকে একসাইডে দাঁড় করায়। তৎক্ষণাৎ কোনোক্রমে সংঘর্ষ থেকে রেহাই পায় যাত্রীবোঝাই বাস টি। মদ্যপ লরি চালককে লরি থেকে নামিয়ে সিটি সেন্টারের অফিসে আনেন। জানাযায় লরি চালক এর নাম ছোট্টু বাগদী। বাড়ি পুরুলিয়া জেলায়। পূর্ব মেদিনীপুর জেলার একটি লরির চালক। মদ্যপ লরি চালককে ভবানীপুর থানার হাতে তুলে দেওয়া হয়।
প্রসঙ্গত আজকে দুপুরে হলদিয়ার ট্রাফিক অফিসার সুরজিৎ বাবু বেশ কয়েকজন চালককে নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন। ফের সন্ধ্যায় ট্রাফিক নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালায় লরি চালক। বিপদের ঝুঁকি নিয়ে বারেবারে লরি চালকরা এভাবেই দুর্ঘটনাগ্রস্ত হয়। আর কবে সচেতন হবে সে দিকে তাকিয়ে আইন রক্ষাকারীরা।

No comments