Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মায়ের আম কুড়ানোর লোভে জলে ডুবে মৃত্যু হল শিশুকন্যার। মহিষাদল ব্লকের গড়কমল পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরবেড়িয়া গ্রামে

শনিবার সকাল ১২ টা ৩০ মিনিটে মহিষাদল ব্লকের গড়কমল পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরবেড়িয়া গ্রামের বাসিন্দা চন্দন মান্নার স্ত্রী ডলি মান্না তাঁর পাঁচ বছরের শিশুকন্যাকে নিজেদের পুকুরের জলে সাঁতার কাটা শিখাতে  নামে। শিশুকন্যা শুভশ…

 


শনিবার সকাল ১২ টা ৩০ মিনিটে মহিষাদল ব্লকের গড়কমল পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরবেড়িয়া গ্রামের বাসিন্দা চন্দন মান্নার স্ত্রী ডলি মান্না তাঁর পাঁচ বছরের শিশুকন্যাকে নিজেদের পুকুরের জলে সাঁতার কাটা শিখাতে  নামে। শিশুকন্যা শুভশ্রী মান্না -র কোমরে তিন -চারটি প্লাস্টিকের বোতল বেঁধে পুকুরের জলে সাঁতার  কাটা শিখাতে থাকেন। হঠাৎ পুকুরের জলে দেখতে পান কয়েকটি আম পড়ে রয়েছে। পুকুরের জলে পড়ে থাকা আম গুলিকে কুড়াতে যান ডলি মান্না। সাঁতার শিখাতে থাকা শিশুকন্যাটির কথা আর ডলি মান্নার মনে নেই। আম কুড়ানোর শেষে এসে দেখেন তাঁর শিশু কন্যা শুভশ্রীকে আর দেখতে পান না। বহু খোঁজাখুঁজির পরে পুকুরের জল থেকে মৃত অবস্থায় শুভশ্রীর পরিবারের লোকজন তার দেহ উদ্ধার  করে । মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

No comments