Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

২ দুস্কৃতিকে কোলাঘাটের হলদিয়া মোড় থেকে পাকড়াও করে নিজেদের হেপাজতে নিলো পুলিশ।জানাগেছে রাজা হালদার বাড়ি বারুইপুর এবল লাল্টু হালদার বাড়ি কুলপি থানার অন্তর্গত বাড়ি

সাত আট জনের একটি দল পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় প্রতারিত করতো সাধারণ মানুষকে। প্রথমে গিয়ে সাধারনত মহিলাদের লক্ষ করেই প্রতারনার ফাঁদ পাততো।কোন মহিলাদের সামনে এই দলের যুবক একজন এসে টাকার গুড়িয়েছে সেটা তাদের কিনা জিজ্ঞেস করবে।প…

 


সাত আট জনের একটি দল পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় প্রতারিত করতো সাধারণ মানুষকে। প্রথমে গিয়ে সাধারনত মহিলাদের লক্ষ করেই প্রতারনার ফাঁদ পাততো।কোন মহিলাদের সামনে এই দলের যুবক একজন এসে টাকার গুড়িয়েছে সেটা তাদের কিনা জিজ্ঞেস করবে।পরে আরো একজন এসে কিছুপরে এসে ঐ মহিলাকে জিজ্ঞাসা করবে কেউ টাকা গুড়িয়েছে কিনা।ফের আগের ব্যক্তি এসে ঐ মহিলাকে বলবে এই টাকাটার কেউ মালিকানা নেই।তাই এই টাকাটা ভাগ করে নিই আমরা। এই ফাঁদ ফেলে মহিলাদের তাদের কিছু গহনা দিতে বলবে এবং  তাকে পুরো টাকাটাই দিয়ে দেবে।আর এখানেই প্রতারনার ফাঁদে ফেলে মহিলাদের। তাদের কাছ থেকে গহনা নিয়ে টাকার বান্ডিল ঐ মহিলাদের তারা দিয়ে দেয়।পরে দেখাযাবে ঐ টাকার বান্ডিলে প্রথমের টাকাটাই আসল ও ভেতরে খবরের কাগজে মোড়া।এভাবেই প্রতারনার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা প্রতারনা করছে পূর্ব মেদিনীপুর সহ দুই ২৪ পরগনা,কোলকাতা সহ একাধিক জেলায়।গতকাল কোলাঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হলদিয়া মোড় থেকে ২ জনকে গ্রেপ্তার করে।পুলিশের কাছে আগেই খবর ছিলো হলদিয়া মোড়ে এরকম প্রতারনার ফাঁদ ফেলবে।আর কোলাঘাট থানার পুলিশ এই ২ জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি পিস্তল,একটি গুলি,১ লক্ষ ১১ হাজার ৮০০ টাকা, একটি ছুরী এবং লোহার রড উদ্ধার করে পুলিশ।রবিবার কোলাঘাট থানায় একটি সাংবাদিক বৈঠক করেন কোলাঘাট থানার ওসি ইমরান মোল্লা ও এস ডি পি ও তমলুক সাকিব আহমেদ।তিনি জানান,এদের ৭/৮ জনের এদের গ্যাং রয়েছে।বাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।


No comments