Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

চুরির টাকায় বিলাসবহুল জীবন, হলদিয়া থেকে দিল্লি সমস্ত জায়গায় পুলিশের খাতায় দাগী চোর হিসাবে নন্দীগ্রামের দিল মহম্মদ।এবারে হাতেনাতে ধরে ফেললো হলদিয়া থানার পুলিশ।

দিল্লির দাগী আসামী দিল মোহাম্মদ শিল্পশহর হলদিয়ায় ৩০  লক্ষাধিক টাকা চুরির ঘটনায় গ্রেফতার, বাড়িওয়ালার বাড়ি থেকে দুষ্কৃতীরা 50 লক্ষ টাকার মূল্যের সোনার গহনা ,দামি মোবাইল, বিদেশি হাতঘড়ি ইত্যাদি চুরি করে ।গত ইং২৭ এপ্রিল ২০২২, ব…

 


দিল্লির দাগী আসামী দিল মোহাম্মদ শিল্পশহর হলদিয়ায় ৩০  লক্ষাধিক টাকা চুরির ঘটনায় গ্রেফতার, বাড়িওয়ালার বাড়ি থেকে দুষ্কৃতীরা 50 লক্ষ টাকার মূল্যের সোনার গহনা ,দামি মোবাইল, বিদেশি হাতঘড়ি ইত্যাদি চুরি করে ।গত ইং২৭ এপ্রিল ২০২২, বুধবার সকাল প্রায়  ১০টার সময় হলদিয়ার খুদিরামনগরে এক বাসিন্দার বাড়ি চুরি হয়। সেই বাড়িওয়ালার বাড়ি থেকে দুষ্কৃতীরা 50 লক্ষ টাকার মূল্যের সোনার গহনা ,দামি মোবাইল, বিদেশি হাতঘড়ি ইত্যাদি চুরি করে চম্পট দেয়। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনের সহযোগিতায় হলদিয়া থানার পুলিশ দুষ্কৃতীদের কাছ থেকে বাড়িওয়ালার খোয়া যাওয়া সোনার গহনা , বিদেশিহাত ঘড়ি, দামী মূল্যের মোবাইল ইত্যাদি উদ্ধার করে। আজ অর্থাৎ ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার সন্ধ্যায় হলদিয়ার S.D.P.O রাহুল পান্ডে এক সাংবাদিক বৈঠক ডেকে এই তথ্য জানায়। হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক রাহুল পান্ডে আরও বলেন, গ্রেপ্তার হওয়া দুষ্কৃতী ব্রজলাল চক হাই রোডের একটি বাড়িওয়ালার বাড়িতে ভাড়া নিয়ে থাকত। এর আগে দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করত। সেখানেও এইভাবে ডাকাতি  করত বলে দিল্লির পুলিশ জানিয়েছেন। গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীর বাড়ি নন্দীগ্রামের কেন্দামারিতে ।

 

No comments