অভিষেক ব্যানার্জি শিল্প শহরে প্রথম আসছে। তাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার অবিভক্ত দুটি জেলার সাংগঠনিক এবং শিল্প সংস্থা শ্রমিকদের নিয়ে পর্যায়ক্রমে মিছিল মিটিং সভা সমিতিতে চলছে জোর কদমে।আর একদিন পরেই পূর্ব মেদিনীপুর জেলার শ…
অভিষেক ব্যানার্জি শিল্প শহরে প্রথম আসছে। তাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুর জেলার অবিভক্ত দুটি জেলার সাংগঠনিক এবং শিল্প সংস্থা শ্রমিকদের নিয়ে পর্যায়ক্রমে মিছিল মিটিং সভা সমিতিতে চলছে জোর কদমে।আর একদিন পরেই পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া রানিচক সংহতি ময়দান সমাবেশে বক্তব্য রাখবেন তার জন্যই রাজ্যের মন্ত্রী এবং আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পর্যায়ক্রমে মাঠ পরিদর্শন করে গেছেন । শিল্প শহরে আগামীকাল ২৬ মে শ্রমিকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে দুর্গাচক কুমার চন্দ্র জানা অডিটরিয়ামে ২৮ মে সমাবেশকে সফল করার জন্য বুথ থেকে অঞ্চল স্তরে নেতৃত্ব সভা করছেন। হলদিয়া অভিষেক ব্যানার্জীর কাটাউট গেট সেজে উঠেছে হলদিয়া সংহতি ময়দানে।

No comments