Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মুম্বাই থেকে সোনা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে কোলাঘাট থেকে দুই যুবককে গ্রেফতার করল মুম্বাই পুলিশ

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পুলশিটা গ্রাম থেকে ২ যুবককে গ্রেপ্তার করলো মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দল।জানাগেছে ওই দুই যুবকের নাম শুভঙ্কর  বসু ও শুভজিৎ বাগ।এদের দুজনেরই বাড়ি পুলশিটা গ্রামে।কোলাঘাট পুলিশ সূত্রে জানাগেছে, এ…

 


মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার পুলশিটা গ্রাম থেকে ২ যুবককে গ্রেপ্তার করলো মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দল।জানাগেছে ওই দুই যুবকের নাম শুভঙ্কর  বসু ও শুভজিৎ বাগ।এদের দুজনেরই বাড়ি পুলশিটা গ্রামে।কোলাঘাট পুলিশ সূত্রে জানাগেছে, এই এলাকার বেশ কয়েকজন ব্যক্তি কর্মসূত্রে মুম্বইয়ে সোনার কাজের সাথে যুক্ত ছিলেন। মুম্বইয়ে যেখানে কাজ করতেন সেখানে কয়েকমাস আগে বহু টাকার মূল্যের সোনা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।এরপর আজ মুম্বই ক্রাইম ব্রাঞ্জের পুলিশ পুলশিটা গ্রাম থেকে শুভঙ্কর ও শুভজিৎ কে গ্রেপ্তার করে।তবে সূত্রের খবর এই ঘটনায় এলাকার আরো কয়েকজন যুক্ত আছে বলে জানাগেছে।তাদেরও খুজছে মুম্বই পুলিশ।মুম্বই পুলিশ সূত্রে ঠিক কতটাকা মূল্যের সোনা চুরীর ঘটনা ঘটেছে তা না জানালেও তবে জানাগেছে এই দুজনের কাছ থেকে খুব সামান্য সোনা পাওয়া গেছে। আজ এই দুই যুবককে কোলাঘাটে মেডিকেল টেষ্ট করে মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয়েছে শোরগোল।


No comments