Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ার ভবানীপুর থানার বাঁশখানা জালপাই এলাকায় এক বিবাহিত মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।মহিলার পরিচয় জানা যায়নি.গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে

হলদিয়ার ভবানীপুর থানার বাঁশখানা জালপাই এলাকায় এক বিবাহিত মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বুধবার রাতে। এদিন রাত সাড়ে ৮টা নাগাদ হলদি নদী পাড়ের পাকা সড়কের কাছে মহিলার দেহ উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীর…



 হলদিয়ার ভবানীপুর থানার বাঁশখানা জালপাই এলাকায় এক বিবাহিত মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল বুধবার রাতে। এদিন রাত সাড়ে ৮টা নাগাদ হলদি নদী পাড়ের পাকা সড়কের কাছে মহিলার দেহ উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।  ফলে ঘটনাস্থ রক্তে ভেসে যাচ্ছিল বলে জানান হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত হাজরা। খবর পেয়েই ঘটনাস্থলে যান হলদিয়ার অতিরিক্ত পুলিস সুপার পার্থ ঘোষ ও ভবানীপুর থানার ওসি।স্থানীয় সূত্রে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার বয়স তিরিশের আশেপাশে। পরনে নীল রঙের শাড়ি, লাল ব্লাউজ ও হাতে শাঁখা রয়েছে। গায়ের রঙ ফর্সা। তবে মহিলার পরিচয় জানা যায়নি। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা বলেন, বালুঘাটার অদূরে সাধনা ভাটা সংলগ্ন একটি ঢালাই রাস্তার উপর মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। এলাকাটি খুবই নির্জন। প্রাথমিক তদন্তে এটি খুনের ঘটনা বলে পুলিসের সন্দেহ। ওই এলাকাতেই মহিলার গলায় কেউ ধারালো অস্ত্র চালিয়ে খুন করেছে। 

No comments