পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরজুড়ে ছোট-বড় দোকান মিলিয়ে প্রায় দুই থেকে আড়াই লাখ ব্যবসায়ী রয়েছেন, এই সমস্ত তমলুক ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্সএর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় এক সন্ধ্যাকালীন সাধারন সভার …
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরজুড়ে ছোট-বড় দোকান মিলিয়ে প্রায় দুই থেকে আড়াই লাখ ব্যবসায়ী রয়েছেন, এই সমস্ত তমলুক ব্যবসায়ীরা ট্রেড লাইসেন্সএর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় এক সন্ধ্যাকালীন সাধারন সভার আয়োজন করেন । তাম্রলিপ্ত পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পান পোস্তা এলাকায় তমলুক শহরের কয়েকশো ব্যবসায়ীর উপস্থিতিতে চলে এই সভা। এই সভা থেকে জানানো হয় আগামী দিনের সমস্ত ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যানের কাছে ট্রেড লাইসেন্সএর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে একটি ডেপুটেশন জমা দেওয়া হবে।

No comments