শিল্পশহর হলদিয়ায় শিক্ষা কেন্দ্রের অবস্থা বেহাল।কোথাও বা স্কুলের পরিকাঠামো রয়েছে পড়ুয়াদের সংখ্যা সীমিত, আবার কোথাও বা পড়ুয়াদের সংখ্যা অসংখ্য যেখানে বসার জায়গা নেই। সপ্তাহের প্রথম দিনের ছবি হলদিয়ার একটি স্কুলে শিক্ষক সংখ…
শিল্পশহর হলদিয়ায় শিক্ষা কেন্দ্রের অবস্থা বেহাল।কোথাও বা স্কুলের পরিকাঠামো রয়েছে পড়ুয়াদের সংখ্যা সীমিত, আবার কোথাও বা পড়ুয়াদের সংখ্যা অসংখ্য যেখানে বসার জায়গা নেই। সপ্তাহের প্রথম দিনের ছবি হলদিয়ার একটি স্কুলে শিক্ষক সংখ্যা চার ছাত্র সংখ্যা ১জন অবস্থিত। কেন স্কুলের এমন দশা। হলদিয়া দেভোগ গ্রাম পঞ্চায়েতে ভালো পরিকাঠামো যুক্ত স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা খুবই নগণ্য। কার্যত বন্ধের মুখে হলদিয়ার সুধীরচন্দ্র মাধ্যমিক শিক্ষাকেন্দ্র। শিল্পশহর হলদিয়া দেভোগ গ্রাম পঞ্চায়েত কিসমত শিব রামনগর গ্রামে স্কুলটিতে খাতা কলমে ২৫ -২৬ হলেও নিয়মিত স্কুলে আসে মাত্র ৬ - ৭ জন। তাদের অধিকাংশই আবার স্কুলের নাম, কোন ক্লাসে পড়ে, কিছুই সঠিকভাবে বলতে পারে না। আর সেই স্কুলের শিক্ষক সংখ্যা চারজন।এই ধরনের ছবি দেখা গেল সপ্তাহের প্রথম দিনে উপস্থিত হল মাত্র একজন ছাত্র। একজন মাত্র পড়ুয়া নিয়েই এ দিন কোনরকম ৪জন শিক্ষকের পড়ন পাঠন। বিলদিং পরিবারের সংখ্যা দিনদিন পরিবার সংখ্যা তলানিতে ঠেকেছে। প্রশ্ন উঠছে একটি ঐতিহ্যবাহী স্কুলে দশা কিভাবে এমন হলো? প্রসঙ্গত গত ২০১৯ সালে হলদিয়া রিফাইনারি মোটা অংকের টাকা দিয়ে ক্লাস রুম বানিয়ে দিয়েছিলেন। সেই স্কুলের দশা আজ এমন।
শুধু শিবরামনগর স্কুল নয়, ব্রজলালচক ও কাস্ঠখালির দুইটি স্কুলের বেহাল দশা, পড়ুয়া নেই বললেই চলে। হলদিয়া ব্লক এ তিনটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে একই অবস্থা। কোথাও ৩৫ কোথাও ২৮জন। শিব রামনগরে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকরা ছাত্র পাঠানোর জন্য আর্জি জানানোর পরও সমস্যা মেটে নি।
বিষয়টি নিয়ে বিষয়টি নিয়ে অবগত রয়েছেন হলদিয়া ব্লকের সভাপতি থেকে শুরু করে বিডিও। স্কুলগুলিতে আবার কিভাবে পড়ুয়াদের ফেরানো যায় সেদিকেই লক্ষ্য রাখছেন কোন কর্তৃপক্ষ, প্রশাসনের কর্মকর্তারা।

No comments