Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

নন্দীগ্রামে ফের অস্বস্তিতে তৃণমূল। এবার নন্দীগ্রামে তৃণমূলের বিরুদ্ধে স্লোগান তৃণমূলেরই। আজ বিকেলে নন্দীগ্রামের- ১ ব্লকে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল সুব্রত বক্সি ও দোলা সেনের। আর তাদের আসার আগেই কার্যত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল নন্দীগ্রামে

এদিনের সভায় ডাক পেয়েছেন নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ান। কিন্তু ডাক পাননি আবু তাহের। তাই সুব্রত বক্সী ও দোলা সেন আসার আগেই ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় এর সামনে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।নন্দীগ্রামে তৃণম…

 


এদিনের সভায় ডাক পেয়েছেন নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুফিয়ান। কিন্তু ডাক পাননি আবু তাহের। তাই সুব্রত বক্সী ও দোলা সেন আসার আগেই ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় এর সামনে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

নন্দীগ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর ব্যাপক উত্তেজনা। নন্দীগ্রাম থানা লাগোয়া তৃণমূল পার্টি অফিসের সামনে। ঘটনাস্থলে পুলিশ। জানা গেছে তাহের গোষ্ঠী এবং সুফিয়ান ও স্বদেশ রঞ্জন দাসের গোষ্ঠীর সঙ্গে বচসা গন্ডগোল। নন্দীগ্রামে বিক্ষিপ্তভাবে তৃণমূলের গোষ্ঠী কোন্দল লেগেই রয়েছে সেই কোন্দল মেটানোর জন্য আজ নন্দীগ্রামে সুব্রত বক্সী ও দোলা সেন আলোচনার মাধ্যমে সেই দ্বন্দ্ব মেটানোর জন্য আসার কথা। দোলা সেন যে পথ দিয়ে যাবেন সেই পথ আটকে তাহের গোষ্ঠীরা বিক্ষোভ দেখাচ্ছে। তাহের গোষ্ঠীদের অভিযোগ আজকে যে আলোচনা করছেন রাজ্য সভাপতি ও দোলা সেনেরা। সেই আলোচনায় তাহের দের কোন ডাক নেই বা জানেন না তারা। তাদের নানাভাবে বঞ্চিত করা হচ্ছে। নন্দীগ্রামের বিভিন্ন প্রোগ্রামের তাদের জানানো হচ্ছে না। অপরদিকে স্বদেশ রঞ্জন দাস ব্লক সভাপতি তিনি পার্টি অফিসের মধ্যে রয়েছেন তার অনুগামীদের নিয়ে। উভয়পক্ষের স্লোগানে মুখরিত নন্দীগ্রাম পার্টি অফিস চত্বর।

No comments