এবার আইওসির বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি নিয়ে পথে নামল কৃষকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের কেশবপুর ও বামুনিয়া এলাকায়। কৃষকদের অভিযোগ, কৃষকদের কোনরকম ক্ষতিপূরণ না দিয়েই আইওসির তরফ থেকে তাদের জমির উপর দিয়ে প…
এবার আইওসির বিরুদ্ধে ক্ষতিপূরণের দাবি নিয়ে পথে নামল কৃষকরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের কেশবপুর ও বামুনিয়া এলাকায়। কৃষকদের অভিযোগ, কৃষকদের কোনরকম ক্ষতিপূরণ না দিয়েই আইওসির তরফ থেকে তাদের জমির উপর দিয়ে পাইপ লাইনের কাজ করা হচ্ছে। এর মাঝে দালালচক্র প্রবেশ করে গিয়েছে ইতিমধ্যে। তারা নানাভাবে বিভ্রান্ত করছে কৃষকদের। কৃষকদের কোনরকম কথা না শুনেই তাদের জমির ওপর দিয়ে পাইপ লাইনের কাজ করা হচ্ছে। উল্টে পাইপলাইনের কাজ করার সময় ভাইব্রেশনের ফলে আশেপাশের বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। একাধিক বাড়িতে ইতিমধ্যে ফাটল তৈরি হয়েছে। তাই আজ সকাল থেকে আইওসির কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করলেন কৃষকরা। ইতিমধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই এলাকায়।

No comments