Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

খেজুরিতে খেজুরির পশ্চিম ভাঙ্গনবাড়ি গ্রামে এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণে ঘটনায় এনআইএর হাতে গ্রেফতার ৩*,তিনজন তৃণমূল কর্মী,

খেজুরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে এনআইএর হাতে গ্রেপ্তার হল ৩ জন অভিযুক্ত। আজ সন্ধ্যায় এই ঘটনায় জড়িত থাকা তিনজন তৃণমূল কর্মী গ্রেফতার করে এনআইএ। জানা গেছে ওই তিনজনের নাম সমর শংকর মন্ডল, শেখ আরিফ বিল্লা ও শহিদুল আলি খাঁন। স…

 


খেজুরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে এনআইএর হাতে গ্রেপ্তার হল ৩ জন অভিযুক্ত। আজ সন্ধ্যায় এই ঘটনায় জড়িত থাকা তিনজন তৃণমূল কর্মী গ্রেফতার করে এনআইএ। জানা গেছে ওই তিনজনের নাম সমর শংকর মন্ডল, শেখ আরিফ বিল্লা ও শহিদুল আলি খাঁন। সমর শঙ্কর খেজুরির জনকা অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি। পাশাপাশি ধৃত আরো দুজন এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। উল্লেখ্য, গত ৩রা জানুয়ারি খেজুরির পশ্চিম ভাঙ্গনবাড়ি গ্রামে এক তৃণমূল কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে গুরুতরভাবে জখম হন বেশ কয়েকজন। যাদের মধ্যে মৃত্যু হয় অনুপ দাস(৩০), কঙ্কণ করণ(৩৫) নামের দুই তৃণমূল কর্মীর। এই ঘটনার তদন্তের দায়ভার পায় এনআইএ। আর সেই ঘটনায় আজ সন্ধ্যায় তিনজনকে গ্রেপ্তার করে এনআইএ।

No comments