Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

বেতন সংক্রান্ত চুক্তিপত্রে সই না করায় কারখানায় বিজেপি দলের মুখপাত্র কে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে।

বেতন সংক্রান্ত চুক্তিপত্রে সই না করায় কারখানায়  বিজেপি দলের মুখপাত্র কে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে। অভিযোগ গত শুক্রবার পুর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের আইএনটিটিইউসি  তমলুক সাংগঠনিক জেলা …

 


বেতন সংক্রান্ত চুক্তিপত্রে সই না করায় কারখানায়  বিজেপি দলের মুখপাত্র কে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে। অভিযোগ গত শুক্রবার পুর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের আইএনটিটিইউসি  তমলুক সাংগঠনিক জেলা সভাপতি শিবনাথ সরকার   ফোনে করে হুমকি দেয় বিজেপির বিএমএস দলের সম্পাদক চন্দন প্রামানিক কে।  চন্দন প্রামানিক সাংবাদিক সম্মেলন করে  শিবনাথ সরকারের অডিও ক্লিপটি শোনায় ও  রীতিমতো তাকে হুমকি দেওয়া হয়েছে। সেই হুমকিতে তিনি বিধ্বস্ত হয়েছেন। শুধু তাই নয় বিভিন্ন শ্রমিককে হুমকি দেওয়া হয়েছে CODতে সই  করার জন্য। চন্দন প্রামানিক ওই টাটা স্টিল কারখানার শ্রমিক।  হলদিয়ার দুর্গাচকে টাটা স্টিল কোম্পানির বেতন সংক্রান্ত চুক্তি( COD) নিয়ে দীর্ঘদিন শ্রমিকদের দাবি। শ্রমিকদের দাবি মতো COD চুক্তি করতে চায় কারখানায় 2 শ্রমিক সংগঠন।   বিজেপি ইউনিয়নের দাবি, টাটা স্টিল কোম্পানিতে সরকারি রেজিস্ট্রেশন  রয়েছে একমাত্র বিজেপির, অন্য কোন দলের কোন রেজিস্ট্রেশন নেই।  তা সত্ত্বেও কারখানার কর্তৃপক্ষ তৃণমূল অর্থাৎ শাসকদলের ইউনিয়ন সংগঠনের সঙ্গে বসে সিউডি করার জন্য একটি খসড়া তৈরি করেছে।  বিনা রেজিস্ট্রেশন শাসকদলকে নিয়ে  কারখানা কর্তৃপক্ষ বৈঠক করছে অথচ রেজিস্টার থাকা সত্ত্বেও বিজেপির ইউনিয়ানের কর্তৃপক্ষকে ডাকা হয়নি কিংবা তিনি কোনো কথা বলতে রাজি হয়নি কারখানা কর্তৃপক্ষ  বলে অভিযোগ । 

পুর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের আইএনটিটিইউসি  তমলুক সাংগঠনিক জেলা সভাপতি শিবনাথ সরকার হুমকি দেওয়ার অভিযোগকে  অস্বীকার করেন।

No comments