Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর তৃণমূলের জেলা সভাপতির নাম করে টাকা তোলা তুলতে গিয়ে হাতে নাতে পাকড়াও। জেলা সভাপতির অভিযোগের ভিত্তিতে হলদিয়া থানায় ওই যুবক গ্রেফতার।

পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতির নামে টাকা তোলার রহস্য ফাঁস। হলদিয়া নামকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পাদকের কাছে ৩ লক্ষ তোলা চায়  এক যুবক বলে অভিযোগ।  সেখানে  তৃণমূলের জেলা সভাপতি তুষার মন্ডলের নাম করে টাকা চাওয়া হয়…

 


পূর্ব মেদিনীপুরে তৃণমূলের জেলা সভাপতির নামে টাকা তোলার রহস্য ফাঁস। হলদিয়া নামকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পাদকের কাছে ৩ লক্ষ তোলা চায়  এক যুবক বলে অভিযোগ।  সেখানে  তৃণমূলের জেলা সভাপতি তুষার মন্ডলের নাম করে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে ফোন করে যাচাই করতে গিয়ে টাকা তোলার রহস্য ফাঁস হয়ে যায়। হলদিয়া থানার আইসি কে বলা হলে হলদিয়া থানার আইসি ওই যুবককে গ্রেফতার করে। জানা যায়, ওই যুবক আগেও নাকি ওই সম্পাদকের কাছ থেকে তৃণমূলের জেলা সভাপতির নাম করে দু লক্ষ টাকা তোলা নিয়েছে। 

তৃণমূলের জেলা সভাপতি তুষার মন্ডল বলেন, হলদিয়া আই কেয়ারের সম্পাদক আশিস লাহেড়ী ফোন করেন বলেন আপনি কি আমার কাছে টাকা আনতে পাঠিয়েছেন কাউকে? শুনেই হতবাক হয়ে যাই। সাথে সাথে জানাই আমি এইভাবে কারো কাছ থেকে টাকা তোলা তুলি না এবং কাউকে পাঠাই না। আশিস লাহারি আরো জানান এর আগেও নাকি, আমার নাম করে ওই যুবক উনার কাছ থেকে দু লক্ষ টাকা তোলা নিয়েছে। এমনকি ফোনে আমার গলা নকল করে তোলা তোলা হয়েছে বলে জানায়।  এইভাবে ফোনে কথোপকথনের পর আমি পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার এসডিপিও এবং সংশ্লিষ্ট থানার ওসিকে বিষয়টা জানাই। উভয়পক্ষের অভিযোগের ভিত্তিতে ওই যুবক সহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়। 


No comments