Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মহিষাদল ব্লকে রেলের  জায়গাতে নয়নজুলি ভরাট করে গার্ডওয়াল তৈরি করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে...সবকিছু দেখেও রেল পুলিশ এক্ষেত্রে চুপ কেন,?

নয়নজুলি ভরাট করে গার্ডওয়াল তৈরীর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে বেআইনিভাবে গার্ডওয়াল তৈরি করা হয়েছে,  অভিযোগ স্থানীয়দের। মহিষাদল ব্লকে নাটশাল ২  গ্রাম পঞ্চায়েতের রঙ্গীবসান গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, এই গ্…



 নয়নজুলি ভরাট করে গার্ডওয়াল তৈরীর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে বেআইনিভাবে গার্ডওয়াল তৈরি করা হয়েছে,  অভিযোগ স্থানীয়দের। মহিষাদল ব্লকে নাটশাল ২  গ্রাম পঞ্চায়েতের রঙ্গীবসান গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রের খবর, এই গ্রামের বাসিন্দা প্রভাস দাস। পেশায় সরকারি বিদ্যালয়ের শিক্ষক। তিনি নয়ানজুলি ভরাট করে একটি গার্ডওয়াল তৈরি করেছেন। , যে জায়গায় গার্ডওয়াল টি তৈরি করা হয়েছে সেই জায়গাটি ভারতীয় রেলের আওতায় বলে দাবি স্থানীয়দের । কিছুদিন আগেই রেলের জায়গায় স্থানীয় কিছু বাসিন্দা অস্থায়ী নির্মাণ করে ছিলেন। রেল কর্তৃপক্ষের তরফে  তাদের উচ্ছেদ করে দেওয়া হয়। এই নিয়ে অশান্তিও কম হয়নি। কিন্তু সরকারি স্কুলের শিক্ষক কিভাবে বেআইনি ভাবে রেলের জায়গাতে নয়নজুলি ভরাট করে গার্ডওয়াল নির্মাণ করলেন তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। ঢিল ছোড়া দূরত্বে  রামবাগ স্টেশন। সবকিছু দেখেও রেল পুলিশ এক্ষেত্রে চুপ কেন,? রেল পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 

 এলাকাবাসীর অভিযোগ, নিজেকে সরকারের প্রতিনিধি বলে জাহির করে থাকেন ওই শিক্ষক। তিনি প্রভাব খাটিয়ে এই বেআইনি নির্মাণ করেছেন। 

যদিও অভিযুক্ত  শিক্ষক প্রভাস দাস বলেন, , আমি গার্ড ওয়াল তৈরি করিনি। পশ্চিমপাড়ার বাসিন্দারা নিজেদের মধ্যে বৈঠক করে গার্ড ওয়াল তৈরি করার সিদ্ধান্ত নেয়। আমি আর্থিক  সহযোগিতা করেছি। গার্ড ওয়াল  সম্পর্কে কারো কিছু করার থাকলে  করে নিক।

এদিকে পশ্চিম  পাড়া কমিটির সম্পাদক  বিমল মাইতি  বলেন , রেলের জায়গাতে পাড়া কেন নির্মাণ করতে যাবে। ওই গার্ডওয়াল শিক্ষক  তৈরি  করছেন।

তমলুক আরপিএফের ওসি  দিজেন্দ্র কুমার, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে দপ্তরের আধিকারিকরা পরিদ

No comments