এবার দিল্লিতে জাহাঙ্গীরপুরি হিংসার ঘটনায় বাংলার যোগ। দিল্লিতে হিংসা ছড়ানোর ঘটনায় মূল অভিযুক্ত আনসার শেখের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায়। এছাড়া আনসারের আরেক সহযোগী বন্ধু সেক্ সনু। জানা যায় শেখ সনুর বাড়ি মহিষাদল থানার …
এবার দিল্লিতে জাহাঙ্গীরপুরি হিংসার ঘটনায় বাংলার যোগ। দিল্লিতে হিংসা ছড়ানোর ঘটনায় মূল অভিযুক্ত আনসার শেখের বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায়। এছাড়া আনসারের আরেক সহযোগী বন্ধু সেক্ সনু। জানা যায় শেখ সনুর বাড়ি মহিষাদল থানার অধীনে। হলদিয়ার ভবানীপুর থানা এলাকায় তার শ্বশুর বাড়ির পাশে একটি বিশাল অট্টালিকা তৈরি করেছে আনসার।. আর সেই বাড়ি এখন কার্যত তালা বন্ধ। জানা গেছে, ১০- ১৫ দিন আগে আনসারের স্ত্রীকে ওই বাড়িতে দেখা গিয়েছিল। এরপর থেকে তালা বন্ধ আনসারের বাড়ি। আনসারের মূল বাড়ি আসামে হলেও পরে হলদিয়ার মেয়েকে বিয়ে করেন সে। হলদিয়াতেই নিজে বিশাল অট্টালিকা বানায় আনসার। বছরে মাঝেমধ্যে হলদিয়ার বাড়িতে আসতো সে। প্রতিবেশীরা জানান, প্রতিবছর ঈদের সময় দিল্লি থেকে হলদিয়া আসত আনসার এবং বহু মানুষকে দান করতো বিভিন্ন জিনিসপত্র। তবে আনসার যে এমন ধরনের ঘটনা ঘটাতে পারে তা ভেবে কার্যত তাজ্জব প্রতিবেশীরা। তাদের দাবি, আনসারকে ফাঁসানো হচ্ছে। দান ধ্যান কাজে সাহায্য করতো সে।
আনসারের প্রতিবেশী শাকিনা বেবি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য, তিনি বলেন ছেলেটিকে ফাঁসানো হয়েছে।
পূর্ব পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অমরনাথ কে, বলেন দিল্লি থেকে যদি কেউ আসে এনকারি করতে বা কিছু জানতে আমরা নিশ্চয়ই সহযোগিতা করব।

No comments