চব্বিশ ঘন্টার মধ্যে অবশেষে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। কোলকাতার নারকেলডাঙা থানা এলাকায় এক ব্যবসায়ীকে বৃহস্পতিবার খুন করা হয় বলে অভিযোগ। এরপরে মৃতের পরিবারের তরফে নারকেলডাঙা থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুল…
চব্বিশ ঘন্টার মধ্যে অবশেষে খুনের ঘটনার কিনারা করল পুলিশ। কোলকাতার নারকেলডাঙা থানা এলাকায় এক ব্যবসায়ীকে বৃহস্পতিবার খুন করা হয় বলে অভিযোগ। এরপরে মৃতের পরিবারের তরফে নারকেলডাঙা থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ টাওয়ার লোকেশন ট্র্যাকিং করে দিঘা থেকে ওইদিন রাতে এক যুবককে ওই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে দিঘা থানায় নিয়ে আসে। শুক্রবার নারকেলডাঙা থানার পুলিশ দিঘা থানা থেকে অভিযুক্তকে নিয়ে যায়। কিন্তু এ নিয়েই অবশ্য তদন্তকারী আধিকারিকেরা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে অবশ্য মুখ খুলতে রাজি হননি। এখনও পর্যন্ত অভিযুক্তের পরিচয় পুলিশের তরফে জানানো হয়নি। কিন্তু 'প্রেস' স্টিকার লেখা গাড়িতে করে নারকেলডাঙার পুলিশ আসামিক নিয়ে যায়। সেক্ষেত্রে উঠছে প্রশ্ন ❓ কি করে একজন আসামিকে পুলিশ 'প্রেস' লেখা গাড়িতে করে নিয়ে যায়! উঠছে একাধিক প্রশ্ন❓ মুখে কুলুপ তদন্তকারী আধিকারিকেরা। কিন্তু এ বিষয়ে নারকেলডাঙা থানার তদন্তকারী আধিকারিক এস.আই আমর নাথ ঝাঁ অবশ্য কোন প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

No comments