সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এগরা ১নং ব্লকে একটি আদিবাসী কমিউনিটি হল তৈরি করতে হবে। ২০২২ -২৩ অর্থবর্ষে আদিবাসী উন্নয়নের জন্য কি কি কাজ হয়েছে তা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেশ করতে হবে। প্রত্যেক আদিবাসী পাড়াতে ঢালাই রাস্তা ও পান…
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এগরা ১নং ব্লকে একটি আদিবাসী কমিউনিটি হল তৈরি করতে হবে। ২০২২ -২৩ অর্থবর্ষে আদিবাসী উন্নয়নের জন্য কি কি কাজ হয়েছে তা পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেশ করতে হবে। প্রত্যেক আদিবাসী পাড়াতে ঢালাই রাস্তা ও পানীয় জলের জন্য সজল ধারা ও কমিউনিটি শৌচাগার দ্রুত প্রদান করতে হবে। আদিবাসী সম্প্রদায়ের জন্য মানুষদের পাট্টা দিতে হবে। পাশাপাশি এগরা শহরে আদিবাসীদের বিপ্লবী স্ট্যাচু তৈরি করতে হবে। এগরা ১নং ব্লকে সভাপতি অমিও কুমার রাজ ও ভিডিও সুমন ঘোষ তাদের সমস্ত দাবি-দাওয়া খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তবে সংগঠনের আহ্বায়ক অলক বেসরা জানিয়েছেন অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

No comments