Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়া ব্লকের কিসমত শিবরাম নগর গ্রামে সরকারি সহায়তায় নির্মীত “কৃষ্ণা হ্যাচারী” প্রাঙ্গণে আয়োজিত হল “নারীর আর্থ-সামাজিক উন্নয়নে মাছচাষ” শীর্ষক হাতে-কলমে একদিবসীয় প্রশিক্ষণ কর্মশালা

প্রবাদ আছে ‘মাছে ভাতে বাঙালি। প্রশান্ত মহাসগরীয় সভ্যতা লালিত আমাদের এই গাঙ্গেও ব-দ্বীপ অঞ্চলের আদি অধিবাসী অস্টালয়েডরা প্রধান খাদ্য হিসেবে মাছ গ্রহণ করেছিল। বাঙালির মৎস্য প্রীতির উলেস্নখ আছে বেশকিছু ধ্রম্নপদী সাহিত্যে। প্রাচীন সা…

 


প্রবাদ আছে ‘মাছে ভাতে বাঙালি। প্রশান্ত মহাসগরীয় সভ্যতা লালিত আমাদের এই গাঙ্গেও ব-দ্বীপ অঞ্চলের আদি অধিবাসী অস্টালয়েডরা প্রধান খাদ্য হিসেবে মাছ গ্রহণ করেছিল। বাঙালির মৎস্য প্রীতির উলেস্নখ আছে বেশকিছু ধ্রম্নপদী সাহিত্যে। প্রাচীন সাহিত্য 'প্রাকৃত পৈঙ্গলে' লেখা হয়েছে 'যে স্ত্রী লোক প্রতিদিন তার স্বামীকে মৌরলা-মাছের ঝোল খাওয়ান সে স্বামী হয় পুণ্যবান বা ভাগ্যবান।'  আর বর্তমানে হলদিয়ায় মহিলাদের কেবল মাছ রান্না নয়, কিভাবে মাছের চাষ করেও সংসারে সচ্ছলতা ফেরানো যায় সেই বিষয় হাতে কলমে পাঠ দেওয়া হল।  

ইতিপূর্বে হলদিয়া ব্লকের চাউলখোলা গ্রামের গ্রামীণ নারীদের সংগঠিত করে হলদিয়া ব্লক মৎস্য দপ্তর বিভিন্ন কর্মসূচী করে এসেছে। এই গ্রামের মহিলারা শুধু যে সরকারি সহায়তায় মাছের চারা পেয়ে চাষ করেছেন এমন নয় এনাদের নিয়ে “ইলিশ মাছ রক্ষার” সচেতনতার মিছিলও করেছে হলদিয়া ব্লক মৎস্য বিভাগ ।  

No comments