Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

বিজেপি বিধায়কদের ওপর হামলার অভিযোগ তুলে ও পাঁচজন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে কাঁথি থানার সামনে বিক্ষোভ বিজেপির

বগটুই কান্ড প্রসঙ্গে কথা উঠতেই শাসক দল এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে বচসা বাধে, আর সেই বচসা শেষমেষ হাতাহাতিতে পরিণত হয়। যার জেরে আহত হন বেশকিছু বিজেপি বিধায়ক সহ তৃণমূল বিধায়ক। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৫ ব…

 


বগটুই কান্ড প্রসঙ্গে কথা উঠতেই শাসক দল এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে বচসা বাধে, আর সেই বচসা শেষমেষ হাতাহাতিতে পরিণত হয়। যার জেরে আহত হন বেশকিছু বিজেপি বিধায়ক সহ তৃণমূল বিধায়ক। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৫ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় । বিধানসভায় বিরোধীদলের নেতা সহ বিজেপি বিধায়কের উপর যেভাবে হামলা করা হয়েছে সেই অভিযোগ তুলে প্রতিবাদে বুধবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয় থেকে এক মিছিল করে এসে কাঁথি থানার সামনে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী'র ছোট ভাই তথা কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির কর্মী-সমর্থকেরা। উপস্থিত ছিলেন ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ও দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরুপ দাশ, অসীম মিশ্র ও প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি প্রমুখ।

No comments