হলদিয়া সংবাদপত্র -- আবারো পুলিশের গুলিতে এনকাউন্টারের মৃত্যু ।উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রধান অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হলো পুলিশের গুলিতে। বারাইপুরের ঘটনার পুনরাবৃত্তি ঘটলো ।পুলিশ সূত্রে…
হলদিয়া সংবাদপত্র -- আবারো পুলিশের গুলিতে এনকাউন্টারের মৃত্যু ।উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত প্রধান অভিযুক্ত প্রহ্লাদ দাসের মৃত্যু হলো পুলিশের গুলিতে। বারাইপুরের ঘটনার পুনরাবৃত্তি ঘটলো ।পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার ভোররাতে অপরাধের পুনর্নির্মাণ করে ফেরার সময় পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে ওই ধৃত। এমনকি পুলিশকে লক্ষ্য করে গুলিও চালায় সে। এরপর আত্মরক্ষার্থেই পুলিশ পাল্টা গুলি চালায় বলে দাবি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে বনগাঁ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সকালে গাইঘাটা থানা এলাকা থেকে একাদশ শ্রেণির এক ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গত শনিবার রাতে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল নির্যাতিতা নাবালিকা। এরপর সে আর বাড়ি ফেরেনি। পরিবারের দীর্ঘ খোঁজাখুঁজির পরের দিন সকালে এক আত্মীয়ের বাড়ির পিছন দিকে শৌচাগারের কাছ থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। নাবালিকার পরিবারের জোরালো অভিযোগ ছিল, তাকে প্রথমে ধর্ষণ এবং পরে নৃশংসভাবে খুন করা হয়েছে।ঘটনার পরেই পরিবারের পক্ষ থেকে ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ প্রহ্লাদ দাসকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়।মঙ্গলবার ভোরে প্রহ্লাদকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে অপরাধস্থলে যায় তদন্তকারী দল।

No comments